বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ মে, ২০২৪
  • ১২১ সময় দেখুন
পাকিস্তানে বাস খাদে পড়ে নিহত ২৮


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। স্থানীয় হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

দক্ষিণ বেলুচিস্তানের তুরবাত শহর থেকে বাসটি প্রাদেশিক রাজধানী কোয়েটার দিকে যাচ্ছিল। বুধবার (২৯ মে) ভোরে বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরের কাছে বাসটি গভীর খাদে পড়ে যায়।

বাসিমার সহকারী কমিশনার (এসি) ইসমাইল মেঙ্গল পাকিস্তানের সংবাদমাধ্যম ডনকে বলেন, একটি টায়ার ফেটে দুর্ঘটনাটি ঘটে। ফলে বাসটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয় এবং তারপর একটি গিরিখাদে পড়ে যায়। এসি মেঙ্গল জানান, নিহতদের মধ্যে তিন নারী ও তিন শিশু রয়েছে।

তিনি উল্লেখ করেন, বাসটিতে ৪৫ থেকে ৫০ জন যাত্রী ছিল। বাসটি রাতভর তুরবত থেকে কোয়েটার দিকে যাচ্ছিল। ভোর ৫টার দিকে দুর্ঘটনার শিকার হয়।

ছয় যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। কর্মকর্তারা মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন। মৃতদেহ ও আহতদের বসিমা সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আরও ২২ জন আহত অবস্থায় মারা যায়।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর