বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

পাকিস্তানে ভয়াবহ লোডশেডিং

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২২০ সময় দেখুন
পাকিস্তানে ভয়াবহ লোডশেডিং


আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তানজুড়ে ভয়াবহ বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম ডন জানাচ্ছে, দেশটির শহরের দিকে ছয় থেকে ১০ ঘণ্টা পর্যন্ত লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে আট থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ থাকছে না। প্রতিদিন বিদ্যুতের মোট চাহিদার চেয়ে ছয় থেকে সাত হাজার ইউনিটের ঘাটতি থাকছে। তাই, লোডশেডিং হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

একইসঙ্গে, তীব্র গরমে নাজেহাল দশা নাগরিকদের। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, তাপপ্রবাহের কবলে পড়তে পারে পাকিস্তান। এ অবস্থায় ভয়াবহ বিদ্যুৎ সংকট মানুষের দুর্ভোগ আরও কয়েকগুন বাড়িয়ে দিচ্ছে।

লাহোরের এক বাসিন্দা দ্য ডনকে বলেছেন, বুধবার (২৭ এপ্রিল) থেকে আট ঘণ্টা বা তার বেশি সময় ধরে লোডশেডিং হচ্ছে। ছয় ঘণ্টা দিনে আর দুই ঘণ্টা রাতে। খানেওয়াল অঞ্চল থেকে অধিবাসীরা বলছেন, সেখানে ১২-১৪ ঘণ্টা লোডশেডিং থাকছে। সুকরে বাসিন্দারা জানিয়েছেন, রমজান মাসে লোডশেডিংয়ের ফলে মানুষের কষ্ট আরও বেড়েছে।

বার্তাসংস্থা এএনআই জানিয়েছে, জ্বালানি সংকট ও প্রযুক্তিগত কারণে এ রকম লোডশেডিং হচ্ছে। পাকিস্তানে এখন বিদ্যুতের চাহিদা ২৫ হাজার মেগাওয়াট। উৎপাদন হচ্ছে ১৮ হাজার মেগাওয়াট। গ্যাস ও অন্য জ্বালানি সংকটের জন্য তাপ বিদ্যুৎকেন্দ্রগুলোতে উৎপাদন কম হচ্ছে। সেই সঙ্গে প্রচণ্ড গরমের জন্য চাহিদা অনেকখানি বেড়ে যাওয়ায় লোডশেডিং বেড়েছে।

পাকিস্তানের বিদ্যুৎ বিভাগ বলছে, জ্বালানির সংকট সাময়িক। খুব তাড়াতাড়ি পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হবে।

এদিকে, পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ নির্দেশ দিয়ে জানিয়েছেন, মে মাস থেকে  তিনি কোনো বিদ্যুৎ সমস্যা দেখতে চান না। এ নিয়ে সম্প্রতি উচ্চ পর্যায়ের বৈঠকের পর পরিস্থিতি খতিয়ে দেখে তিনি কর্তৃপক্ষকে বলেছেন, গরমের মধ্যে মানুষকে বিদ্যুৎ দিতে হবে। যাবতীয় সমস্যা দ্রুত মিটিয়ে ফেলতে হবে। এই সমস্যা দূর করতে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও চেয়েছেন তিনি।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর