আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানের পেশোয়ারের একটি শিয়া মসজিদে বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন মুসল্লির মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন কমপক্ষে আরও ৫০ জন। দ্য ডনের খবর।
পার্শ্ববর্তী লেডি রিডিং হাসপাতালের মিডিয়া ম্যানেজার অসিম খান জানিয়েছেন, তার হাসপাতালে অন্তত ৩০ জনের মরদেহ নিয়ে আসা হয়েছে। ক্যাপিটাল সিটি পুলিশ কর্মকর্তা (সিসিপিও) পেশওয়ার ইজাজ আহসান জানান, বোমা বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তাও নিহত হয়েছেন।
প্রাথমিকভাবে সিসিপিও জানিয়েছে, পেশোয়ারের ক্বিসা খাওয়ানি বাজারের শিয়া মসজিদে দুই জন হামলাকারী প্রবেশ করে। তারা উপস্থিতি পুলিশ সদস্যদের উপর গুলিবর্ষণ করে। এতে এক পুলিশ সদস্য প্রাণ হারান। এর পরেই মসজিদের ভেতর বিস্ফোরণ হয়।
সারাবাংলা/আইই