আন্তর্জাতিক ডেস্ক
পাকিস্তানে ডিজেলবাহী পিকআপের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। যাত্রীবাহী বাসটি করাচি থেকে ইসলামাবাদের দিকে যাচ্ছিল। রাস্তায় পিন্ডি ভাট্টিয়ানের কাছে ডিজেল ভর্তি একটি পিকআপের সঙ্গে সংঘর্ষের পরে আগুন লাগে।
হাফিজাবাদ জেলা পুলিশ অফিসার (ডিপিও) ফাহাদ আহমেদ ডন ডটকমকে বলেন, ভোর সাড়ে ৪টায় দুর্ঘটনাটি ঘটে।ডিজেলবাহী পিকআপের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এতে দুই গাড়িতেই আগুন লাগে। দুর্ঘটনায় উভয় গাড়ির চালক নিহত হয়েছেন।
তিনি বলেন, গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের ফয়সালাবাদের একটি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে।
জাতীয় হাইওয়ে এবং মোটরওয়ে পুলিশ একটি বিবৃতিতে জানিয়েছে, অন্তত ১৫ জন যাত্রীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।
সারাবাংলা/আইই