
পাকিস্তানে চ্যাম্পিয়নস ট্রফি খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল৷ এ দিন সরকারি ভাবে এই ঘোষণা করে দিল ভারতের বিদেশমন্ত্রক৷ সংসদেই ভারত সরকারের পক্ষ থেকে এই ঘোষণা করা হয়েছে৷ ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান৷ কিন্তু ভারতীয় দল যে নিরাপত্তার কারণেই পাকিস্তানে যাবে না, আগেই বিসিসিআই-এর পক্ষ থেকে সেকথা আইসিসি-কে জানিয়ে দেওয়া হয়৷ বিকল্প ব্যবস্থা হিসেবে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনের কথা ভেবেছে আইসিসি৷ যদিও সেই প্রস্তাবে আবার রাজি নয় পাক বোর্ড৷ ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজন নিয়ে জট শেষ পর্যন্ত কীভাবে কাটে, সেটাই দেখার৷
Source link