বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩ মে, ২০২৫
  • ১০৮ সময় দেখুন


আন্তর্জাতিক ডেস্ক
৩ মে ২০২৫ ১৪:১২ | আপডেট: ৩ মে ২০২৫ ১৫:০০


পহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে আরও একটি কঠোর পদক্ষেপ হিসেবে, ভারত প্রতিবেশী দেশ পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করেছে। জাতীয় নিরাপত্তা ও জননীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার। এটি পাকিস্তান থেকে আমদানি করা সব পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য।

শনিবার (৩ মে) ভারতীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি বা পরোক্ষভাবে আসা সব পণ্য—চিকিৎসা সামগ্রী, ফলমূল বা তেলবীজ—যতই অনুমোদিত হোক না কেন, এখন থেকে আমদানি নিষিদ্ধ থাকবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি বিজ্ঞপ্তিতে বলা হয়, পাকিস্তানে উৎপন্ন বা রফতানি করা সব পণ্যের প্রত্যক্ষ বা পরোক্ষ আমদানি বা পরিবহন, তা অবাধে আমদানিযোগ্য বা অনুমোদন থাকলেও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ থাকবে। জাতীয় নিরাপত্তা এবং জননীতির স্বার্থে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার যেকোনো ব্যতিক্রমের জন্য ভারত সরকারের অনুমোদনের প্রয়োজন হবে।

ভারত ও পাকিস্তানের মধ্যে একমাত্র বাণিজ্য রুট ওয়াঘা-আটারি ক্রসিং। যা পহেলগাম হামলার পর বন্ধ করে দেওয়া হয়েছিল।

পাকিস্তান থেকে আমদানিজাত ওষুধজাত পণ্য, ফল ও তেলবীজ অন্তর্ভুক্ত ছিল। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর থেকে ভারত পাকিস্তানি পণ্যের উপর ২০০ শতাংশ শুল্ক আরোপের পর থেকে এটি কয়েক বছরে অনেকটাই কমেছে। প্রতিবেদন অনুসারে, ২০২৪-২৫ সালে মোট আমদানির ০.০০০১ শতাংশেরও কম ছিল।

২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের ভূমিতে হামলার ঘটনায় একজন নেপালি পর্যটক এবং একজন স্থানীয় পোনি গাইড অপারেটরসহ কমপক্ষে ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসীদের যোগসূত্র প্রকাশ পাওয়ার পর দুই দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

সারাবাংলা/এমপি

কাশ্মীরের পহেলগামে হামলা
পণ্য আমদানি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর