বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পারমাণবিক ইস্যুতে আলোচনার পূর্বশর্ত আস্থা: ইরানি দূত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ১৩৪ সময় দেখুন


ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর জন্য আস্থাকে প্রধান শর্ত হিসেবে উল্লেখ করেছেন রাশিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। রুশ বার্তা সংস্থা টাস-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পারমাণবিক আলোচনার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে জালালি বলেন, ‘এখানে একটিমাত্র শর্ত প্রযোজ্য। সেটি হলো আলোচনার প্রক্রিয়ার প্রতি আস্থা।’

তিনি আরও বলেন, ‘আলোচনার সময় আমরা ইসরায়েলি শাসন ব্যবস্থাকে আরেকটি হামলা চালানোর এবং যুদ্ধ উস্কে দেওয়ার সুযোগ দিতে পারি না। যদি যুক্তরাষ্ট্র সত্যিই আলোচনা ও কূটনীতিতে আগ্রহী হতো, তাহলে তারা ইরানের ওপর হামলা চালাত না।’

ইরানি রাষ্ট্রদূত জোর দিয়ে বলেন, ‘ইরান কখনোই আলোচনার টেবিল থেকে সরে দাঁড়ায়নি। আমরা সবসময় কূটনীতিকে অগ্রাধিকার দিয়ে এসেছি।’

উল্লেখ্য, ১৩ জুন ভোররাতে ইসরায়েল ইরানের ওপর একটি সামরিক অভিযান চালায়। এর ঠিক একদিন পরেই ইরান পালটা জবাব দেয়। এরপর ২২ জুন রাতের শুরুতে যুক্তরাষ্ট্র ইরানের ফোর্ডো, নাটানজ এবং ইসফাহান এলাকার তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ে। পরদিন রাতে তেহরান কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক ঘাঁটি আল উদেইদে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর