বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পার্টি নিষিদ্ধ করল এয়ারবিএনবি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ জুন, ২০২২
  • ১৯১ সময় দেখুন
পার্টি নিষিদ্ধ করল এয়ারবিএনবি


আন্তর্জাতিক ডেস্ক

বিশ্বজুড়ে ভ্রমণের জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি তাদের আওতায় থাকা বাড়িগুলোতে পার্টি বা অনুষ্ঠান আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে।

পাশাপাশি, বাড়িতে একসঙ্গে কতজন লোক থাকতে পারবে এ সংক্রান্ত যে সীমা আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে তারা।

এর আগে, করোনা সংক্রমণের মুখে এয়ারবিএনবি এক বাড়িতে একসঙ্গে সর্বোচ্চ ১৬ জন অবস্থানের সীমা আরোপ করেছিল।

বিবিসি বলছে, প্রতিবেশীদের অভিযোগের ভিত্তিতে এয়ারবিএনবি ২০১৯ সালে প্রথম অস্থায়ীভাবে তাদের আওতায় থাকা অতিথিশালা বা বাড়িগুলোতে পার্টি আয়োজন নিষিদ্ধ করেছিল। এরপর বিশ্বজুড়ে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এ নিষেধাজ্ঞা বহাল রাখে সংস্থাটি। পার্টি আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপের ফলে প্রতিবেশীদের কাছ থেকে অভিযোগ আসা অনেক কমে যায়। তারই পরিপ্রেক্ষিতে সংস্থাটি পার্টি আয়োজন স্থায়ীভাবে নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর