বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ

পালানোর সময় বিমানবন্দরে গ্রেফতার শেখ হেলালের পিএস মুরাদ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৮৮ সময় দেখুন


স্পেশাল করেসপন্ডেন্ট
১২ ফেব্রুয়ারি ২০২৫ ০২:৫৬


ঢাকা: সাবেক সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীনের ব্যক্তিগত সহকারী হোসেন মুহাম্মদ মুরাদ ওরফে সোহেল মুরাদকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। বিমানের টিকিট কেটে চেকিংয়ের সময় তাকে গ্রেফতার করা হয়। তিনি দেশ ছেড়ে পালাতে বিমানবন্দরে এসেছিলেন।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। এরপর ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে তাকে হস্তান্তর করে বিমানবন্দরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক সারাবাংলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মুরাদের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

একটি সূত্র বলছে, মুরাদ শেখ হেলালের ক্যাশিয়ার ছিলেন। শেখ হেলালের ক্ষমতা ব্যবহার করে হাজার কোটি টাকার মালিক হয়েছেন মুরাদ। গুলশানের ব্যবসায়ীরা তার ভয়ে তটস্থ থাকতেন। টেন্ডারবাজি, কমিশন বাণিজ্য করে বিপুল সম্পদের মালিক বনে যান মুরাদ।

অভিযোগ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়ে ছাত্র হত্যায় বিপুল অর্থের জোগান দেন সোহেল মুরাদ।

এদিকে ডিবি জানায়, মুরাদকে আটকের খবর পেয়ে একটি দলের একজন নেতা তাকে ছাড়ানোর জন্য তদবির করতে আসেন। তবে ডিবি পুলিশ কোনো কথা না শুনে তাকে নিয়ে চলে যায়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

গ্রেফতার
টপ নিউজ
পিএস
মুরাদ
শেখ হেলাল





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom