মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কর্মশালায় বক্তারা / দেশে ৭১ শতাংশ মৃত্যুর কারণ অসংক্রামক রোগ, এফওপিএল নীতিমালা বাস্তবায়নের দাবি শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে ঢাকা বোর্ডের সামনে শিক্ষার্থীরা সচেতনতা কার্যক্রমে জাতীয় স্বীকৃতি, সেরা চারে ঠাকুরগাঁও লিগ্যাল এইড হরমুজ প্রণালিতে ট্যাংকারে ইরানের হামলায় ভারতীয় নাবিক নিহত, আহত ৮ ‘We were talking at nets about…’: Shubman Gill opens up on 2027 World Cup planning with Virat Kohli | Cricket News ‘মাদকের মূল হোতারা বসে সংসদে, ধরা পড়ে কেবল বাহকরা’ Ranveer Singh To Begin Pralay Shoot In August?; Varun Badola Calls Satluj Ban ‘Robbery Under Broad Daylight’ | Bollywood News ‘মানসিক সমস্যায় আক্রান্ত ৯২ শতাংশই চিকিৎসা করেন না’ সিরির নতুন রূপ: বদলে যাচ্ছে আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট মার্কিন হামলার জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরানের ব্যাপক হামলা

পা ফুলে প্রচণ্ড ব্যাথা? কী করবেন?

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২
  • ৮৫ সময় দেখুন
পা ফুলে প্রচণ্ড ব্যাথা? কী করবেন?


লাইফস্টাইল ডেস্ক

পা ফোলা ও ব্যথায় অনেকেই দীর্ঘদিন ধরে ভোগেন। অফিসে দীর্ঘক্ষণ বসে কাজ করার ফলে কারও কারও পা ফুলে যেতে পারে। এছাড়া দূরে ভ্রমণ করলে অনেকক্ষণ বসে থাকতে হয়, যার কারণে এ ধরনের সমস্যা দেখা দিতে পারে।

আমাদের শরীরের টিস্যুগুলোতে পানি জমে গেলে পা ফুলে যায়। ঘরোয়া কিছু উপায় অবলম্বন করলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।

সেঁক

পা ফুলে গেলে কখনও কখনও ব্যথা হতে পারে। এই অস্বস্তি দূর করতে হলে কুসুম গরম ও ঠান্ডা পানি দিয়ে নিয়মিত পায়ে সেঁক দিকে পারেন।

পা ফুলে প্রচণ্ড ব্যাথা? কী করবেন?

পদ্ধতি

দুটি গামলার একটিতে কুসুম গরম পানি এবং আরেকটিতে ঠান্ডা পানি নিতে হবে। প্রথমে গরম পানিতে দুই পা ভিজিয়ে রাখতে হবে ৩ থেকে ৪ মিনিট। এরপর ১ মিনিট ঠান্ডা পানিতে রাখতে হবে। এইভাবে ১৫ থেকে ২০ মিনিট পর্যায়ক্রমে ঠান্ডা ও গরম পানিতে পা ভিজিয়ে রাখতে হবে। এরপর তোয়ালে দিয়ে পা মুছে নিতে হবে। অলিভ অয়েল লাগিয়ে ৫ মিনিট ধীরে ধীরে মাসাজ করতে হবে। প্রতিদিন গোসল করার পর এভাবে সেক নিলে পা ফোলা ও ব্যথা কমে যাবে।

পায়ের মাংসপেশীতে ব্যথা, কালসিটে ভাব ও দুর্গন্ধ দূর করার ঘরোয়া উপায়

অনেকে মাংসপেশীতে ব্যথা অনুভব করেন। আবার বাইরে রোদ ও ধুলাবালিতে ঘোরাঘুরি করলে পায়ে কালসিটে পড়ে ও দুর্গন্ধ হয়। এক্ষেত্রে ঘরোয়া একটি উপায় এই সমস্যাগুলো থেকে সমাধান দিতে পারে।

পা ফুলে প্রচণ্ড ব্যাথা? কী করবেন?

একটি বড় গামলায় কুসুম গরম পানি নিতে হবে। এতে হাফ কাপ পরিমাণ লবণ (ইপসাম সল্ট) দিতে হবে। এরপর ১৫ থেকে ২০ মিনিট পা ভিজিয়ে রাখতে হবে। সপ্তাহে তিনদিন এইভাবে সেক নিতে পারলে পায়ের সমস্যাগুলো থাকবে না।

আদা

আদা অত্যন্ত উপকারী একটি উপাদান। পায়ের ফোলা ভাব কমাতে আদা কার্যকরী। এজন্য আদা তেল বানিয়ে প্রতিদিন পায়ে মেসেজ করতে হবে। এছাড়া দিনে ২/৩ কাপ আদা চা খেলে উপকার পাবেন।

ব্যায়াম

ব্যায়াম করলে পায়ের ফোলা ভাব দূর হয়ে যায়। প্রতিদিন নিয়ম করে ব্যায়াম করতে হবে। এতে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকবে। নিয়মিত সাঁতার, ইয়োগা, হাঁটাহাঁটি ও পায়ের বিশেষ ব্যয়ামগুলো করলে ভাল উপকার পাবেন।

পা ফুলে প্রচণ্ড ব্যাথা? কী করবেন?

ফুড সাপলিমেন্ট

শরীরে ম্যাগনেসিয়ামের অভাব থাকলে পা ফোলা কিন্তু কমবে না। এজন্য ফলমূল, শাক-সবজি, মাছ, কলা, সয়াবিন, ডার্ক চকলেট ও নারকেল খেতে হবে নিয়মিত। এছাড়া ডাক্তারের পরামর্শমত ম্যাগনেসিয়াম সাপলিমেন্ট খাওয়া যেতে পারে।

পা সবসময় সোজা করে রাখবেন। একটানা অনেকক্ষণ বসে থাকা যাবে না। দূরে ভ্রমণের সময় মাঝে মাঝে পা ভাজ করতে হবে। কাঁচা লবণ ও ক্যাফেইন যতটা সম্ভব এড়িয়ে চলতে হবে। তাজা শাকসবজি ও ফলমূল বেশি খেতে হবে। পর্যাপ্ত পানি পান করতে হবে।

সারাবাংলা/এসবিডিই/এএসজি





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom