রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: হেলাল উদ্দিন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫
  • ২৩৪ সময় দেখুন
পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে: হেলাল উদ্দিন


ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে চাঁদাবাজি বন্ধ হয়ে যাবে।

তিনি আরও বলেন, ‘এ জন্য একটি দল জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। তারা নানান ভাবে ষড়যন্ত্র করছে যাতে করে জাতীয় নির্বাচনের আগে গণভোট না হয়। কারণ গণভোট হয়ে গেলে জুলাই সনদের আইনি ভিত্তি পেয়ে যাবে। ফলে জুলাই সনদের ভিত্তিতেই জাতীয় নির্বাচন হবে।’

বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে ঢাকা-৮ সংসদীয় এলাকার ট্রেড/সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘জামায়াতে ইসলামীর আমির ইতোমধ্যে জাতির সামনে ঘোষণা দিয়েছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে। জামায়াতে ইসলামী দুর্নীতি করবে না, কাউকে দুর্নীতি করতে দেবে না; জামায়াতে ইসলামী সন্ত্রাস করবে না, কাউকে সন্ত্রাসী করতে দেবে না; জামায়াতে ইসলামী চাঁদাবাজি করবে না, কাউকে চাঁদাবাজি করতে দেবে না। জামায়াতে ইসলামীর কোনো এমপি, কোনো মন্ত্রী সরকারি প্লট বা ফ্ল্যাট নেবে না, ট্যাক্স বিহীন গাড়ি নেবে না। কোনো এমপি কিংবা কোনো মন্ত্রী নিজের হাতে রাষ্ট্রের টাকা চালাচালি করবে না। বিশেষ কোনো উন্নয়ন প্রকল্পে যেই বরাদ্দ এমপিরা পাবে উন্নয়ন কাজ শেষে জনগণের সামনে হিসাব দিতে বাধ্য থাকবে। জনগণের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করা হবে।‘

ড. হেলাল উদ্দিন বলেন, ‘জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে কোনো ব্যবসায়ীকে দুই পয়সা চাঁদা দিতে হবে না। ব্যবসায়ী নির্বিঘ্নে ও নির্ভয়ে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবে। সরকারি কোনো অফিসে কেউ কাউকে ঘুষ দিতে হবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালুর মাধ্যমে সুদ প্রথার বিলুপ্তি করা হবে। নারী-পুরুষ কিংবা দলমত, ধর্মবর্ণ, জাতি-গোষ্ঠীর কোনো বৈষম্য থাকবে না। রাষ্ট্রের কাছে সকলে নাগরিক হিসেবে সমান সুযোগ-সুবিধা ও মর্যাদা লাভ করবে। প্রত্যেকে স্বাধীনভাবে চলাফেরা ও মতপ্রকাশ করতে পারবে। রাষ্ট্র কর্তৃক কোনো বলপ্রয়োগ করা হবে না। ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় আলোকিত সমাজ বির্নিমাণ করা হবে।’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারি সেক্রেটারি, ঢাকা-৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালক মুহাম্মদ শামছুর রহমানের সভাপতিত্বে এবং পল্টন থানা আমির ও ঢাকা -৮ আসনে জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শাহীন আহমেদ খানের পরিচালনায় নয়া পল্টনের একটি কনভেশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মহানগরীর কর্মপরিষদ সদস্য ও শাহজাহানপুর পূর্ব থানা আমির মাওলানা শরিফুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার খন্দকার আব্দুর বর ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি সোহেল রানা মিঠু প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর