রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

‘পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের অনেক দায়িত্ব ছিলো’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৩ সময় দেখুন
‘পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের অনেক দায়িত্ব ছিলো’


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় নেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের বিষয়ে রাষ্ট্রের অনেক দায়িত্ব ছিলো। শুধু ক্ষতিগ্রস্থ পরিবারের কাছেই দিনটি গুরুত্বপূর্ণ হওয়ার কথা ছিলো না।’

রোববার (২৫ ফেব্রুয়ারি) সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

পিলখানা হত্যাযজ্ঞে শহীদ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে জি এম কাদের বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডের শোকাবহ এই দিবসটির গুরুত্ব কমে যাচ্ছে। আগে সাধারণ মানুষের মাঝে যেটুকু আগ্রহ ছিলো, এখন তা কমে যাচ্ছে। এই শোকাবহ দিনটি শুধু ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে সীমাবদ্ধ হয়ে পড়েছে।’

তিনি আরও বলেন, ‘পিলখানা হত্যাযজ্ঞে শহিদ কর্নেল কুদরত-ই- এলাহী আমার ভাগ্নে। সে শহিদ হওয়ার তিন থেকে চার মাসের মাথায় আমার বোন মারা যান। আমরা তার পরিবার মনে করি, পুত্র শোকেই তিনি মারা গেছেন। এই শোক দিবসটি আস্তে আস্তে সীমাবদ্ধ হয়ে আসছে। এতগুলো মেধাবী সেনাকর্মকর্তা হত্যার ঘটনা কম গুরুত্বপূর্ণ নয়।’

বিরোধী দলের নেতা বলেন, ‘পিলখানা হত্যাকাণ্ডে শহিদ সেনাকর্মকর্তাদের প্রতি আমাদের শ্রদ্ধা চিরজীবী করতে হবে। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন দেশের মানুষ তাদের স্মরণে রাখবে এটাই আমরা চাই। আমরা আশা করছি এই দিবসটির গুরুত্ব বাড়াতে সরকার কার্যকর উদ্যোগ নেবেন।’

১৫ বছর অতিবাহিত হয়েছে কিন্তু বিচারকাজ শেষ হয়নি সাংবাদিকদের এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জনগণের আগ্রহ কমে গেছে, জনগণ অনেকটাই বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক। তবে বিচার কার্য চলছে, বিচার হলেই আমরা বুঝতে পারবো ন্যায়বিচার হয়েছে কিনা। বিচারাধীন এই বিষয়ে এখন কথা বলা ঠিক হবে না।’

এসময় উপস্থিত ছিলেন, দলের প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী, চেয়ারম্যানের উপদেষ্টা মো. খলিলুর রহমান খলিল, যুগ্ম মহাসচিব সৈয়দ মঞ্জুর হোসেন মঞ্জু, সাংগঠনিক সম্পাদক মো. হেলাল উদ্দিনসহ অনেকে।

সারাবাংলা/এএইচএইচ/এমও





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর