বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পুকুরের পানিতে ডুবে সাবেক চেয়ারম্যানের শিশু’র মৃত্যুতে এমপি’র শােক প্রকাশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ১৩৯ সময় দেখুন
পুকুরের পানিতে ডুবে সাবেক চেয়ারম্যানের শিশু’র মৃত্যুতে এমপি’র শােক প্রকাশ


রাকিবুল হাসান, মনপুরা (ভোলা) প্রতিনিধি ::

ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সাবেক চেয়ারম্যানের তিন বছরের শিশু ছেলে মৃত্যুবরণ করে। পুকুরে ডুবে মৃত্যুবরণ করা শিশুটি হলেন, মনপুরা উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের ও উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন হাওলাদারের তিন বছরের শিশু ছেলে মোঃ আলবির হাওলাদার।

শুক্রবার দুপুর ১ টায় উপজেলার ১ নং মনপুরা ইউনিয়নের রামনেওেয়াজ বাজার সংলগ্ন আলাউদ্দিন চেয়ারম্যানের বাড়ির পুকুরে এই ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার দুপুরে সাড়ে ১২ টার দিকে সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদারে শিশু ছেলে আলবির হাওলাদার নিজ বাড়ির পুকুরের পাড় দিয়ে যাওয়ার সময় পা পিছলে পুকুর পড়ে যায়। পরে শিশুটিকে পুকুরের পানির নিচ থেকে শিশুটির বাবা সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে হাসপাতালের কর্তব্যরত আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহিম শিশু সন্তানটিকে মৃত ঘােষনা করে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফাহিম জানান, পুকুরের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়। হাসপাতালে নিয়ে আসার পূর্বে শিশু ছেলেটির মৃত্যু হয়।

এদিকে আ’লীগনেতা ও সাবেক চেয়ারম্যানের ছেলের মৃত্যুতে শােক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর