বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন

পুজো ফ্যাশনে দক্ষিণী হাওয়া Puja Fashion in South Indian Style – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ১৫৭ সময় দেখুন
পুজো ফ্যাশনে দক্ষিণী হাওয়া Puja Fashion in South Indian Style – News18 Bangla


#কলকাতা  পুজো মানেই বাঙালিয়ানা আর পুজো মানেই শাড়ি, তবে এই শাড়ি যদি হয় ভিন রাজ্যের তবে মন্দ হয় না। পুজো ফ্যাশনের বাহারি ট্রেন্ড নিয়ে হাজির গোলকুণ্ডা হ্যান্ডিক্র্যাফস এম্পোরিয়াম (তেলেঙ্গানা সরকার পরিচালিত)। গোলকুণ্ডার স্টাইলের মধ্যে অন্যতম হল ইক্কত, গাদোয়াল, মদনপল্লী। এছাড়াও রয়েছে মঙ্গলগিরি সিল্ক, মঙ্গলগিরি কটন, নারায়ণ পেট, কটন তেলিয়ার সম্ভার। এক কথায় এখানে এলে চোখ ধাঁধিয়ে যাবেই।

গোলকুণ্ডার এক প্রতিনিধির মতে, বাঙালির কাছে পুজোর মধ্যে লুকিয়ে রয়েছে একটা ঐতিহ্য, যা তারা দীর্ঘদিন ধরেই বহন কাপড়ে চলেছেন। আর এই সকল শাড়িই ঐতিহ্যবাহী ফ্যাশনের অঙ্গ। শুধু শাড়ির চোখ ধাঁধানো কালেকশনই নয়, মানুষের সাধ্যের মধ্যেই নানান দামের শাড়ি ঢালাও সোমবার রয়েছে এই দোকানে। বাড়ির বয়ঃজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সদস্য সকলের জন্যই বিভিন্ন মেজাজের শাড়ি মিলবে এই গোলকুণ্ডা হ্যান্ডিক্র্যাফ্টস এম্পোরিয়াম থেকে।

আরও পড়ুন- পুজোয় আবহাওয়া নিয়ে বড় আপডেট, কী বলছে হাওয়া অফিস!

এই দোকানের বিশেষত্ব যদিও দক্ষিণী ট্র্যাডিশনাল শাড়ি, কলকাতায় থাকা বাঙালিদের জন্যও রয়েছে নানান ধরণের কালেকশন। রয়েছে ভাগলপুরী সিল্ক, ভাগলপুরে কটন, তসর, আজরাক মোডাল সিল্ক, আজরাক কটন, মাদুরাই, মলমল ইত্যাদি একাধিক ফ্যাশনের সম্ভার। আভিজাত্য শাড়ি হোক কিংবা ট্র্যাডিশনাল শাড়ি যে কোনও ধরণের ফ্যাশনের জন্যই কলকাতার বুকে অন্যতম সেরা ঠিকানা এই গোলকুণ্ডা হ্যান্ডিক্র্যাফ্টস এম্পোরিয়াম।

আরও পড়ুন- Durga Puja 2021: দূষণে ‘না’! পরিবেশ রক্ষায় প্রতিমা বিসর্জনে অভিনব পথ দেখাচ্ছে কলকাতা পুরসভা…

তবে শুধু শাড়ি নয়, গোলকুণ্ডায় রয়েছে ঘর বাড়ি সাজিয়ে তোলার রকমারি বাহার। রয়েছে ডিজাইনার বেডকভার, দক্ষিণী স্টাইলের ইক্কত বেডকভার, ল্যাম্প শেড, বিদ্রি ইয়ার টপস, বিভিন্ন ধরণের স্ট্যাচু। এছাড়াও রয়েছে শাড়ির সঙ্গে নেওয়ার মত মানানসই কলঙ্ককরি ব্যাগ, বানজারা ব্যাগও। এক কথায় হ্যান্ডিক্র্যাফটসের বাহারি কালেকশন রয়েছে এই দোকানে। পাশাপাশি এই দোকানে মিলবে লেদার হ্যাংগিং, সুগন্ধি আগরবাতি ও।

করোনা পরিস্থিতিতে যে কঠিন সময়ের মধ্যে দিয়ে গেছে দেশের বিভিন্ন জায়গার তাঁতিরা, এবার এই পরিস্থিতি যাতে তাঁরা সকলেই কাটিয়ে উঠতে পারেন সেই প্রার্থনাই করছেন গোলকুণ্ডা হ্যান্ডিক্র্যাফ্টস এম্পোরিয়ামের সকল সদস্য। দক্ষিণ কলকাতার খুব পরিচিত মার্কেট দক্ষিণাপণের দোতলায় রয়েছে গোলকুণ্ডা হ্যান্ডিক্র্যাফ্ট এম্পোরিয়ামের এই বিশেষ শো- রুম, একবার গেলে নিরাশ হওয়ার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।

Published by:Riya Dey

First published:

Tags: Durga Puja 2022, Durga Puja Fashion



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর