মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

পুজো স্পেশ্যাল:ঠাকুমা-দিদিমার হেঁশেল থেকে আমোদী পোলাও ও সরমালাই পোলাওয়ের রেসিপি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৫ জুন, ২০২১
  • ৪০৬ সময় দেখুন
পুজো স্পেশ্যাল:ঠাকুমা-দিদিমার হেঁশেল থেকে আমোদী পোলাও ও সরমালাই পোলাওয়ের রেসিপি


#কলকাতা: জন্মদিন হোক কী পুজো, বিয়ে হোক কী অন্নপ্রাশন! রবিবারের ভোজ হোক কী হঠাৎ একটু ভাল কিছু খাওয়ার ইচ্ছে! সবেতেই স্বমহিমায় বিরাজমান পোলাও মহাশয়! বাঙালি মানেই পোলাও! পোলাও মানেই বাঙালি! আর নবমীতে পোলাও খাবে বা, এমন বাঙালি দূরবীন দিয়ে খুঁজতে হবে!

এ’বছর নবমীর জন্য রইল দু’টি পুরনো দিনের জিভে-জল আনা পোলাওয়ের রেসিপি! বানানো   সহজ! উপাদানও সাধারণ!

আমোদী পোলাও (৪ জনের জন্য)

লাগবে বাসমতী চাল: ৩০০ গ্রাম, গাজর: ১টি, বিনস: ১০০ গ্রাম, মটরশুঁটি: ১০০ গ্রাম, স্বাদমতো নুন, লঙ্কা: ৪-৫টা, পেঁয়াজকুচি: ১টি, ঘি: ১ কাপ, আখরোট: ৫০ গ্রাম, আপেল: ১টা (কুচনো), জিরে: ১ চা চামচ

প্যনে ঘি গরম করে জিরে ফোড়ন দিন। পেঁয়াজকুচি দিয়ে, হালকা ভাজা ভাজা হলে সব সবজি ও চাল মেশান। কিছুক্ষণ নাড়াচাড়া করে, ৩ কাপ জল দিন। চাল সেদ্ধ হয়ে জল মরে গেলে, আখরোট কুচি আর আপেলের টুকরো ছড়িয়ে সার্ভ করুন।

সরমালাই পোলাও (২ জনের জন্য)

বানাতে লাগবে গোবিন্দভোগ চাল: ২০০ গ্রাম, দুধের মালাই বা সর: ১০০ গ্রাম, ঘি:১০০ গ্রাম, তেজপাতা: ২টো, গোটা এলাচ, লবঙ্গ, দারচিনি: ৫-৬টি, নারকেলের দুধ: ১০০ গ্রাম, কচি ডাব:১টা (শাঁস টুকু), স্বাদমতো চিনি, আন্দাজমতো কাজুবাদাম, কিশমিশ, চেরি, আঙুর

নারকেলের দুধ দিয়ে চাল সেদ্ধ করে নিন। ঘি গরম করে তেজপাতা, গোটা গরমমশলা ফোড়ন দিন। মালাই বা সর ছোট টুকরোয় কেটে মিশিয়ে দিন। ভাজা ভাজা হয়ে এলে, নারকেলের শাঁস, কাজু, কিশমিশ, চিনি দিন। রান্না করা চাল মিশিয়ে নামিয়ে নিন। চেরি, আঙুরের টুকরো ছড়িয়ে পরিবেশন করুন।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর