
মহাকুম্ভে পদপিষ্ট হওয়ার ঘটনায় শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ গঙ্গাসাগর মেলার উদাহরণ দিয়ে কুম্ভ মেলার আয়োজন এবং প্রস্তুতি যথাযথ ভাবে নেওয়া হয়েছিল কি না, সেই প্রশ্নও তুলেছেন তিনি৷ এক্স হ্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘মহাকুম্ভে পদপিষ্ট হয়ে বিপর্যয়ের ঘটনায় অন্তত ১৫ জন নিরীহ মানুষের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত৷ মৃতদের শোকস্তব্ধ পরিবারের জন্য আমি প্রার্থনা করছি৷’
Source link