বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৯ জানুয়ারী, ২০২২
  • ২০৪ সময় দেখুন
পুতিনের সঙ্গে কথা বলবেন বরিস


আন্তর্জাতিক ডেস্ক

ইউক্রেন এবং রাশিয়ার চলমান সংকট নিরসনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তার কার্যালয় ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে শনিবার (২৯ জানুয়ারি) এমন খবর জানানো হয়েছে।

চলতি সপ্তাহেই পুতিনের সঙ্গে আলাপকালে এ সংকট কূটনৈতিকভাবে সমাধানের কথার পুনরাবৃত্তি করার পাশাপাশি ইউক্রেনে হামলা না করার প্রয়োজনীয়তা পুনর্ব্যক্ত করবেন বরিস জনসন।

বরিস জনসন এরই মধ্যে বলেছেন, ইউক্রেন রাশিয়ায় হামলা চালালে ব্রিটেন ন্যাটোর সহযোগী দেশগুলোকে রক্ষার জন্য সেনা মোতায়েন করবে। যদিও, ইউক্রেন ন্যাটোর অংশ নয় এবং দেশটিকে ন্যাটো থেকে দূরে রাখার দাবি জানিয়েছে রাশিয়া। তবে, ন্যাটোভুক্ত বেশ কয়েকটি দেশের সঙ্গে সীমান্ত রয়েছে রাশিয়ার।

মস্কোর দাবি, ইউক্রেন ন্যাটোর অংশ হলে তা রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকির কারণ হবে।

অন্যদিকে, দুই সপ্তাহের মধ্যে মার্কিনপররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাসকে নিয়ে রাশিয়া সফরে যাচ্ছেন বরিস জনসন। ব্রিটেনের রুশ দূতাবাস থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগের সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপে বরিস জনসন বলেছিলেন, রাশিয়ার সঙ্গে কূটনৈতিক আলোচনাই অগ্রাধিকার পাবে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর