বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পুতিনের সমালোচকের রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ বছরের কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ এপ্রিল, ২০২৩
  • ৯০ সময় দেখুন
পুতিনের সমালোচকের রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ বছরের কারাদণ্ড


আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ভ্লাদিমির কারা-মুর্জাকে ২৫ বছরের কারাদণ্ড দিয়েছে সেদেশের একটি আদালত। রাষ্ট্রদ্রোহিতা এবং সেনাবাহিনীকে হেয় করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সোমবার (১৭ এপ্রিল) মস্কো সিটি কোর্ট রায় ঘোষণা করে। কারাদণ্ডের পাশাপাশি কারা-মুর্জাকে ৪ লাখ রুবল জরিমানা করা হয়। এছাড়া কারা-মুর্জাকে সাত বছরের জন্য সাংবাদিকতা পেশায় নিষিদ্ধ করা হয়েছে।

প্রাক্তন সাংবাদিক ভ্লাদিমির কারা-মুর্জার যুক্তরাজ্যের নাগরিকত্বও রয়েছে। তিনি ২০২২ সালের ১৫ মার্চ যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা হাউজ অফ রিপ্রেজেন্টেটিভসে দেওয়া বক্তৃতায় ইউক্রেনে-রাশিয়া যুদ্ধের নিন্দা করেছিলেন। এর পর ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে ভুয়া তথ্য প্রচারের সন্দেহে গ্রেফতার করা হয় তাকে। পরে তার বিরুদ্ধে অন্যান্য অভিযোগ আনা হয়।

উল্লেখ্য ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এর পর রাশিয়া নতুন একটি আইন করে। এ আইনে সেনাবাহিনী নিয়ে ‘ভুল তথ্য’ প্রচার করলে শাস্তির বিধান রাখা হয়েছে।

ভ্লাদিমির কারা-মুর্জার এই রায়ে ব্রিটিশ সরকার সোমবার লন্ডনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে তলব করে রায়টিকে রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে নিন্দা করেছে।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর