বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News

পুলিশের গুলিতে ৪ হত্যাকারীর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১
  • ২৬১ সময় দেখুন
পুলিশের গুলিতে ৪ হত্যাকারীর মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক

হাইতির প্রেসিডেন্ট জোভেন মোসে নিজ বাড়িতে একদল অস্ত্রধারীর হামলায় প্রাণ হারানোর পর ওই হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চার জনকে গুলি করে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। তাদের হাতে গ্রেফতার রয়েছেন আরও দুই সন্দেহভাজন। খবর বিবিসি।

এছাড়াও, প্রেসিডেন্ট জোভেন মোসে হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরকে ‘জীবত অথবা মৃত’ গ্রেফতারে রাজধানী পোর্ট-অ-প্রিন্সে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ।

স্থানীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে পুলিশ প্রধান লিওন চার্লস জানিয়েছেন, হত্যাকাণ্ডে জড়িত বাকিদেরকেও গ্রেফতার করবে নিরাপত্তা বাহিনী। হত্যাকাণ্ডের সময় জিম্মি করে রাখা তিন পুলিশ সদস্যকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রাতের আঁধারে বাসায় ঢুকে হাইতির প্রেসিডেন্টকে গুলি করে হত্যা

এর আগে, বুধবার (৭ জুলাই) স্থানীয় সময় দিবাগত রাত একটার দিকে হাইতির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ক্লাউডে জোসেফ এক বিবৃতিতে প্রেসিডেন্টের মৃত্যুর খবর জানিয়েছিলেন। সে সময় মাথায় গুলিবিদ্ধ ফার্স্টলেডিকে উন্নত চিকিতসার জন্য ফ্লোরিডায় স্থানান্তর করার কথা জানানো হয়। সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন ফার্স্টলেডির অবস্থা অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এদিকে, ক্লাউডে জোসেফ প্রেসিডেন্টের অবর্তমানে নিজেই দেশের দায়িত্বভার গ্রহণ করেই জরুরি অবস্থা জারি করেছেন। পাশাপাশি, ওই হত্যাকাণ্ডকে বর্বরোচিত উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন তিনি।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন এই জঘন্যতম হত্যাকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে দিনাতিপাত করতে থাকা হাইতির মানুষের মঙ্গল কামনা করেছেন তারা।

প্রসঙ্গত, উত্তর আমেরিকা মহাদেশের দারিদ্র্যপীড়িত দেশ হাইতি। দেশটিতে সম্প্রতি ব্যাপক রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটছে। এর আগে ২০১৭ সালের ফেব্রুয়ারি থেকে হাইতির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন ৫৩ বছর বয়সী জোভেন মোসে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom