বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ১১৩ সময় দেখুন
পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: ইসরায়েলের পূর্ব জেরুজালেমে একটি ইহুদি উপাসনালয়ের সামনে বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার (২৭ জানুয়ারি) রাত ৮টার দিকে নেভ ইয়াকভ এলাকার আব্রাহাম সিনেগগের সামনে এ ঘটনা ঘটে।

আল-জাজিরার খবরে বলা হয়েছে, হামলাকারী ২২ বছর বয়সী এক ফিলিস্তিনি যুবক। তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ।

পূর্ব জেরুজালেমে ইহুদি উপাসনালয়ে বন্দুক হামলায় নিহত ৭

ঘটনার পরপরই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইসরায়েলি ফরেনসিক দল একটি হামলায় ব্যবহৃত একটি সাদা গাড়ির বিষয়ে তদন্ত করছে। তাদের ধারণা, ওই গাড়িটি চালিয়ে বন্দুকধারী ঘটনাস্থলে পোঁছান।

এদিকে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলনরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী এ হামলার প্রশংসা করেছে। তবে তারা এই ঘটনায় তাদের কোনো সদস্য জড়িতের বিষয়ে দায় কেউ স্বীকার করেনি।

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনাদের ভয়াবহ হামলার পরদিন এই নৃশংস হামলার ঘটনা ঘটলো। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেনিনের ওই হামলায় একজন বয়স্ক নারীসহ ৯ জনকে হত্যা করা হয়।

সারাবাংলা/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর