রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পেশিশক্তি ও কালো টাকার প্রভাব বাংলাদেশে রাজনীতিকে কলুষিত করেছে: নুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ২৭১ সময় দেখুন


যশোর: গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, বাংলাদেশে রাজনীতি আজ পেশিশক্তি ও কালো টাকার প্রভাবে কলুষিত। কোটি কোটি টাকা খরচ করে এমপি নির্বাচিত হয়ে ক্ষমতার অপব্যবহার করার সংস্কৃতি তৈরি হয়েছে, এসব বন্ধ করতে হবে।

শুক্রবারর (২২ আগস্ট) বিকেলে যশোর শহরের টাউনহল ময়দানে ‘১৮-এর কোটা সংস্কার থেকে ২৪-এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারণ এবং গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণ’ শীর্ষক গণসমাবেশে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদ যশোর জেলা শাখা এ সমাবেশের আয়োজন করে।

জেলা সভাপতি এ বি এম আশিকুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাশেদ খান, সিনিয়র সহ-সভাপতি ও মুখপাত্র ফারুক হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আশিক ইকবালসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

নুরুল হক নুর বলেন, ‘আমরা রাষ্ট্র সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়তে চাই। এ লক্ষ্যেই গণঅধিকার পরিষদ রাজনীতিতে এসেছে। আওয়ামী লীগ এখন দেশের রাজনীতিতে অচল মাল, তাদের ফিরে আসার আর কোনো সুযোগ নেই।’

তিনি আরও বলেন, ‘পুলিশসহ সব সংস্থায় স্বচ্ছ পদোন্নতির ব্যবস্থা করতে হবে। রাষ্ট্র সংস্কার ছাড়া কোনো নির্বাচন হবে না। নির্বাচনী ব্যবস্থায় সংস্কার এনে উচ্চ কক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন দিতে হবে।’

ক্ষমতার সবকিছু দখলে রাখার রাজনীতি প্রসঙ্গে তিনি বলেন, ‘যারা একা ক্ষমতায় যেতে চান, একা ক্ষমতার সবকিছু ভোগ করতে চান—হাসিনাকে দেখে শিক্ষা নিন।’ একইসঙ্গে সকল রাজনৈতিক দলের প্রতি ঐক্যমতের আহ্বান জানান নুর।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর