রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

পোশাকখাতে সংস্কারের পক্ষে এনসিপি: তাসনিম জারা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৮ সময় দেখুন
পোশাকখাতে সংস্কারের পক্ষে এনসিপি: তাসনিম জারা


ঢাকা: পোশাকখাতে সংস্কারের পক্ষে অবস্থান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেত্রী ডা. তাসনিম জারা।তিনি বলেন, রানা প্লাজা দুর্ঘটনা তাকে রাজনীতিতে আসতে প্রভাবিত করেছে এবং সেই অভিজ্ঞতার কারণে শ্রমিক অধিকার ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতে তিনি ও তার দল দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের আয়োজিত এক উচ্চপর্যায়ের নৈশভোজে শ্রম আইন, শ্রমিক অধিকার ও চলমান সংস্কার কার্যক্রম নিয়ে আলোচনা হয়। এতে কূটনীতিক, জাতিসংঘের বিভিন্ন সংস্থার প্রতিনিধি এবং বাংলাদেশের তিন প্রধান রাজনৈতিক দলের জ্যেষ্ঠ নেতারা অংশ নেন।

নিজের অভিজ্ঞতার কথা উল্লেখ করে তাসনিম জারা বলেন, ‘রানা প্লাজা দুর্ঘটনা আমার রাজনৈতিক জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। তখন আমি মেডিকেল শিক্ষার্থী হিসেবে আহতদের চিকিৎসায় স্বেচ্ছাসেবক ছিলাম। সেই মানবিক বিপর্যয় আমাকে রাজনীতিতে আসতে উদ্বুদ্ধ করে।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকদের নিরাপত্তাহীনতা ও অনিরাপদ কাজের পরিবেশের চরম পরিণতি আমরা নিজের চোখে দেখেছি। সেই অভিজ্ঞতা থেকে আমি এবং এনসিপি দৃঢ়ভাবে সংস্কারের পক্ষে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অংশগ্রহণকারীরা বাংলাদেশের শ্রম খাতের বর্তমান অবস্থা, শ্রমিক অধিকার রক্ষা ও ভবিষ্যৎ সংস্কার নিয়ে মুক্ত ও গঠনমূলক মতবিনিময় করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর