বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্যারিসে গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের পরিচিতি সভা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১০১ সময় দেখুন


নজমুল হক, ফ্রান্স থেকে
২১ জানুয়ারি ২০২৫ ১৭:৫৬ | আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১৮:০২

ধানসিঁড়ি মিলনায়তনে ‘গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সে’র পরিচিতি সভা

ফ্রান্স: ফ্রান্সের রাজধানী প্যারিসের ধানসিঁড়ি মিলনায়তনে ‘গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সে’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় সংগঠনের সভাপতি লকুছ মিয়া’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক এনামুল হকের পরিচালনায় এ সভা হয়।

সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ‘বঙ্গবীর ওসমানী ও আল্লামা গহরপুরী (রহ.) স্মৃতি বিজড়িত ওসমানীনগর-বালাগনজ সিলেটের একটি ঐতিহ্যবাহী উপজেলা। এই উপজেলার ইতিহাস ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্য ধরে রাখার জন্য ফ্রান্সে বসবাসরত প্রবাসীদের নিয়ে এই সংগঠন গঠন করা হয়েছে।’

এ ছাড়া সংগঠনের মাধ্যমে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানসহ ফ্রান্সে মুত্যৃবরণকারী প্রবাসীদের মরদেহ দেশে পাঠানোর সহযোগিতাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ফ্রান্সের সভাপতি ফয়ছল উদ্দিন, ইউরো বাংলা প্রেসক্লাবের কেন্দ্রীয় সভাপতি তাইজুল ফয়েজ, গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্সের উপদেষ্টা পরিষদের সদস্য ছালিকুর রহমান, আব্দুল কাইয়ুম, ছালিক মিয়া, নুরুল আলম, গোলাম মোস্তফা।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা হচ্ছেন— সিনিয়র সহ-সভাপতি সোহেল আহমদ, সহ-সভাপতি ফখরুল ইসলাম, রাসেল আহমদ, জামাল আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খালেদ মাহমুদ, বিলাল আহমদ, ইমেল আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহিন আহমদ, জুয়েল আহমদ, আরশ আলী, কোষাধ্যক্ষ জাকির হোসেন, তোফায়েল আহমদ, প্রচার সম্পাদক ফুজায়েল আহমদ, নাজমুল আলম, মাহবুবুর রহমান এপলো, শিক্ষা ও সাহিত্যবিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন, জুবায়ের আহমদ, অফিস সম্পাদক শফি আহমদ শাহিন, নুরুল ইসলাম, ক্রীড়াবিষয়ক সম্পাদক এমরান আহমদ, শাহীন আহমদ, সমাজকল্যাণ সম্পাদক রাজু আহমদ, আজহার ইসলাম, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মিজানুর রহমান শিপলু, আলতাফ হোসেন, আমিনুল ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলী হোসেন, আসাদুজ্জামান লাকি, উন্নয়নবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, মুসা বিন ইসকন্দর, আইনবিষয়ক সম্পাদক আয়নুল ইসলাম, রায়জুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক রুমন আহমদ, শামাল আহমদ, কার্যনির্বাহী সদস্যরা হচ্ছেন শায়েক ইবনে হোসেন, সুলাইমান আহমদ, হোসেন আহমদ, ছামাদ আহমদ, হাসান আহমদ, রুহুল আমিন, সেলিম আহমদ।

সারাবাংলা/এইচআই

গহরপুর ওয়েলফেয়ার সোসাইটি ইন ফ্রান্স
প্যারিস
ফ্রান্স





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর