রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

প্রতারণা মামলায় বিএনপি নেতা চাঁদের ৩ বছর কারাদণ্ড

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩
  • ১০০ সময় দেখুন
প্রতারণা মামলায় বিএনপি নেতা চাঁদের ৩ বছর কারাদণ্ড


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

রাজশাহী: প্রতারণা মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মারুফ আল্লাম এই রায় ঘোষণা করেন।

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় এই রায় দেওয়া হয়। কারাদণ্ডের পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়। এ ছাড়া এই মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আদালতে আসামিপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করতেন রাজশাহী জেলা জজ আদালতের আইনজীবী শামসাদ বেগম মিতালী। তিনি বলেন, ‘আদালত আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। এই ঘটনার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।’

মামলার বিবরণ থেকে জানা যায়, রাজশাহীর চারঘাট উপজেলায় আবু সাঈদ চাঁদসহ আরও দুইজন সহযোগী ২০০৪ সালে বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠানের সভাপতি হন আবু সাঈদ চাঁদ। আর প্রধান শিক্ষক হন আলিম উদ্দিন। ২০০৭ সালে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে মামলা করেন মাসুদ রানা নামের এক চাকরিপ্রার্থী।

মামলায় অভিযোগ আনা হয় যে, স্কুলে নিয়োগের আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা নিয়েছেন আবু সাঈদ চাঁদসহ অন্যরা। মাসুদ রানাকে নিয়োগ দেওয়া হলেও তার কোনো বেতন হয়নি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুলটির কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে ভুয়া নিয়োগ দিয়েছেন এবং কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। ওই সময় চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু সাঈদ চাঁদ।

প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেফতার হয়ে কয়েকমাস ধরেই কারাগারে আবু সাঈদ চাঁদ। প্রতারণার মামলার রায় ঘোষণার সময় তাকে আদালতে হাজির করা হয়েছিল। রায় ঘোষণার পর তাকে ফের রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর