শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’ শেরপুরে অস্ত্রের মুখে ছিনতাইয়ের শিকার রাবির ৮ শিক্ষার্থী স্ত্রীর মুখে এসিড ঢেলে দিলো স্বামী বিশ্বজুড়ে মাইক্রোসফটের সেবায় বিভ্রাট, ইমেইল-ক্লাউডসহ বিভিন্ন সেবায় অচলাবস্থা Is Scene Getting a Sequel? Director Jithu Madhavan Reacts As Suriya-Starrer Crosses Rs 200 Crore | Regional Cinema News Sandpaper row: Will Pat Cummins take legal action against Usman Khawaja? Australia captain answers | Cricket News স্বরাষ্ট্রমন্ত্রী কেন হামলাকে লঘু করতে চাইলেন, ফেসবুকে এমপি নুসরাতের প্রশ্ন রোহিঙ্গা প্রত্যাবাসন ও জলবায়ু অর্থায়নে যুক্তরাজ্যের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৬০ বিনা বেতনে চলছে পাঠদান, ড্রেনের পানি দিয়ে তৃষ্ণা নিবারণ শিশুদের

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি বিএনপির

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩৭০ সময় দেখুন
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি বিএনপির


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে রাজপথের প্রধান বিরোধীদল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

কর্মসূচির মধ্যে রয়েছে- ১ সেপ্টেম্বর সকাল ৬টায় বিএনপি’র নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়সহ সারাাদেশে কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১১টায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ, দুপুর ১২টা থেকে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং কেন্দ্রীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে পর্যায়ক্রমে জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, হেল্প ক্যাম্প ও করোনা রোগীদের সহায়তা প্রদান, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পোস্টার প্রকাশ ও ক্রোড়পত্র প্রকাশ। দিবসটি উপলক্ষে সারাদেশে অনুরূপভাবে আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচি পালন করবে স্থানীয় বিএনপি।

এছাড়া ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করবে বিএনপি। এ কর্মসূচির মধ্য দিয়ে গুম হয়ে যাওয়া দলীয় কর্মীদের স্মরণ করবে তারা।

উল্লেখ, আগামী ১ সেপ্টেম্বর বিএনপি’র ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর মেজর জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচির ভিত্তিতে বিএনপি গঠন করেন। বর্তমানে দলটির চেয়ারপারসনের দায়িত্ব পালন করছেন বেগম খালেদা জিয়া। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন লন্ডন প্রবাসী তারেক রহমান।

সারাবাংলা/এজেড/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর