বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২
  • ২২৯ সময় দেখুন
প্রথমবারের মতো সংযুক্ত আরব আমিরাত সফরে ইসরাইলের প্রেসিডেন্ট


আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো কোনো ইসরাইলি প্রেসিডেন্ট সংযুক্ত আরব আমিরাত সফর করছেন। রোববার (৩০ জানুয়ারি) ইসরাইলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ আবুধাবিতে পৌঁছান। আবুধাবিতে ইসরাইলি প্রেসিডেন্টকে স্বাগত জানান আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান।

এর আগে ইসরাইলি প্রেসিডেন্টকে বহনকারী বিমান সৌদি আরবের আকাশপথের উপর দিয়ে আরব আমিরাতে পৌঁছায়। সৌদির সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকলেও ইসরাইলি প্রেসিডেন্টকে বহনকারী বিমানকে আকাশপথ ব্যবহারের অনুমতি দেয় রিয়াদ। এ ঘটনাকে সত্যিকারের অগ্রগতিমূলক এক মুহূর্ত বলে আখ্যায়িত করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট।

আবুধাবিতে ইসরাইলি প্রেসিডেন্ট পৌঁছানোর পর তাকে গার্ড অব অনার দেওয়া হয়। এসময় দুই দেশের জাতীয় সংগীত বাজানো হয়।

ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক তার বক্তব্যে বলেন, আমরা সফল দু’টি জাতি, যারা খুব অল্প সময়ে আমাদের দেশকে স্বর্গে পরিণত করেছি। আমরা উভয় দেশ বিশ্বের সামনে ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি ও নেতৃত্বের উদাহরণ তৈরি করেছি।

তিনি বলেন, আমরা সমগ্র অঞ্চলের কাছে একটি বার্তা পাঠাচ্ছি যে, নবী ইব্রাহিমের পুত্র ও কন্যারা মানবতার স্বার্থে শান্তিপূর্ণ সহাবস্থানে একসঙ্গে বসবাস করতে পারে।

এসময় সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলার নিন্দা করেন ইসরাইলের প্রেসিডেন্ট।

গত বছর ইসরাইলের সঙ্গে প্রথমবারের মতো কূটনৈতিক সম্পর্ক গড়ে সংযুক্ত আরব আমিরাত। এর পর থেকেই ইসরাইলের সঙ্গে বিভিন্ন বাণিজ্যিক চুক্তি স্বাক্ষর করে ইউএই। কূটনৈতিক সম্পর্ক গড়ার ১৫ মাস পর গত ডিসেম্বর আবুধাবি সফর করেন ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। এক এক মাসের মধ্যেই আরব আমিরাত সফরে গেলের ইসরাইলের প্রেসিডেন্ট।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর