বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
শিরোনাম :
‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News

প্রথম মিস এআই মরক্কোর কেনজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ১১৩ সময় দেখুন
প্রথম মিস এআই মরক্কোর কেনজা


আন্তর্জাতিক ডেস্ক

সুন্দরী প্রতিযোগিতা তো হয়ে আসছে অনেকদিন হলো। এবার ভার্চুয়াল প্রযুক্তি আর কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে সেই প্রতিযোগিতা প্রবেশ করেছে এআই যুগেও। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তৈরি করা ভার্চুয়াল সুন্দরীরা অংশ নিয়েছিলেন সেই প্রতিযোগিতায়। তাতে বিজয়ী হয়ে প্রথম মিস এআই-এর মুকুট উঠেছে মরক্কোর সুন্দরী কেনজা লাইলির মাথায়।

সামাজিক যোগাযোগমাধ্যম ফানভু আয়োজন করেছিল এই মিস এআই প্রতিযোগিতার। প্রতিযোগিতার চূড়ান্ত ধাপে ১০ সেরা ভার্চুয়াল সুন্দরী নির্বাচিত হয়েছিল গত মাসেই। সম্প্রতি গ্র্যান্ড ফিনালেতে এই ১০ জনের মধ্যে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে কেনজা। এই প্রতিযোগিতার বাংলাদেশের ভার্চুয়াল সুন্দরী এলিজা খান স্থান পেয়েছিল সেরা দশে।

সিএনএনের খবরে বলা হয়েছে, লাইফস্টাইল ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করে মরক্কোর ভার্চুয়াল সুন্দরী কেনজা লাইলি। ইনস্টাগ্রামে তার অনুসারী (ফলোয়ার) এক লাখ, টিকটকে ৪৫ হাজার। সৌন্দর্য আর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রভাব বিবেচনাতেই সার্বিক বিচারে কেনজা সবাইকে পেছনে ফেলেছে।

প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পর কেনজা প্রতিক্রিয়ায় এআই ক্রিয়েটরদের বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিতে গুরুত্ব দিয়েছে। ভিডিওবার্তায় কেনজা বলেছে, এআই প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যেতে আমার কাজ করার ক্ষেত্রে মিস এআই প্রতিযোগিতায় জয় আরও বেশি অনুপ্রেরণা দেবে।

মিস এআই প্রতিযোগিতার সেরা দশে স্থান পেয়েছিলেন বাংলাদেশের ভার্চুয়াল সুন্দরী এলিজা খান। (এআই দিয়ে তৈরি ছবি)

কেনজা আরও বলেছে, এআই নিছক একটি টুলস নয়, এটি শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি রূপান্তরকারী শক্তি হিসেবে কাজ করতে পারে, প্রচলিত নিয়মকানুনকে চ্যালেঞ্জ করতে পারে এবং শূন্য থেকেও সুযোগ তৈরি করতে পারে। আমরা যত সামনের দিকে এগোচ্ছি, আমি এআই খাতে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির পক্ষে কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ থাকব, যেন সবাই প্রযুক্তিগত উন্নয়নে এক কাতারে থাকতে পারে।

কেনজা কেন এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে, সে বিষয়ে ফিটনেসবিষয়ক ভার্চুয়াল ইনফ্লুয়েন্সার আইতানা লোপেজ বলেন, কেনজাকে বেছে নেওয়া হয়েছে তার মুখমণ্ডলের সৌষ্ঠবের জন্য। তার হাত, চোখ ও পোশাকের গঠনও নিখুঁত। তবে এর সঙ্গে সঙ্গে আমদের যে বিষয়টি সবচেয়ে মুগ্ধ করেছে তা হলো তার বক্তিত্ব এবং সে যেভাবে বাস্তব ইস্যুগুলোকে নিয়ে কাজ করে থাকে। সে প্রমাণ করেছে যে ভার্চুয়াল প্ল্যাটফর্মেও সে তার কাজ নিষ্ঠার সঙ্গেই করছে।

মিস এআই প্রতিযোগিতায় রানার-আপ হয়েছে ফ্রান্সের লালিনা ভ্যালিনা ও পর্তুগালের অলিভিয়া সি। এর মধ্যে লালিয়ানাকে তৈরি করা হয়েছে সহমর্মিতা, সহিষ্ণুতা ও অন্তর্ভুক্তিকে প্রচারের জন্য। আর অলিভিয়া সি মূলত ডিজিটাল ও মানবিক সহাবস্থানকেই তুলে ধরার চেষ্টা করে।

বিশ্বের বিভিন্ন দেশের দেড় হাজারেরও বেশি ভার্চুয়াল সুন্দরী অংশ নিয়েছিল প্রথম মিস এআই প্রতিযোগিতায়। প্রতিযোগিতার শীর্ষ দশে বাংলাদেশের একটি এআই সুন্দরীও স্থান পেয়েছিল। এলিজা খান নামের এই এআই ইনফ্লুয়েন্সার নতুন প্রজন্মের জন্য ফ্যাশন সচেতন একজন ভার্চুয়াল ব্যক্তিত্ব। এলিজা এমন একটি পৃথিবী তৈরি করতে চায় যেখানে কেউ নিজেকে তুচ্ছ মনে করবে না, সবাইকে সমানভাবে মূল্যায়ন করা হবে; এর মধ্য দিয়ে গড়ে উঠবে অন্তর্ভুক্তিমূলক ও সুসংহত একটি সমাজ।

সারাবাংলা/টিআর





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর