রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News India vs Pakistan, U19 Asia Cup Final Live Score: Sehwag and Dravid in focus as India eye record-extending ninth Under-19 Asia Cup title ‘অশ্লীলতা মোকাবিলায় ইসলামের বিশুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে দিতে হবে’ ‘ডায়াবেটিস হলেই আর্থিক ক্ষতি বাড়ছে দ্বিগুণ’

প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে: রিজভী

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩
  • ১০০ সময় দেখুন
প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে: রিজভী


স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জনগণের শক্তির কাছে মাথানত করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (৮ জুন) লোডশেডিং এবং বিদ্যুৎ খাতে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে বিএনপির পূর্বঘোষিত অবস্থান কর্মসূচির উদ্দেশে নয়াপল্টন থেকে মতিঝিল বিদ্যুৎ ভবনের উদ্দেশে রওনা দিলে নটরডেম কলেজের সামনে পুলিশি বাধায় পড়ে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্মারকলিপি দেওয়ার উদ্দেশে মতিঝিলের ওয়াপদা ভবনে যান এবং স্মারকলিপি প্রদান করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন বিদেশি চাপের কাছে আমি মাথা নত করব না। কিন্তু প্রধানমন্ত্রী আপনাকে জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে। আমাদের সীমান্তে যখন আমাদের লোককে গুলি করে তখন তো আপনাকে মাথা উচু করে থাকতে দেখি না। একটা প্রতিবাদ ও আপনাকে করতে দেখি না।’

প্রধানমন্ত্রীকে জনগণের শক্তির কাছে মাথা নত করতে হবে: রিজভী

তিনি বলেন, ‘আজকে সরকারের পতন অত্যাসন্ন। এই বিদ্যুৎ খাতে প্রায় ১৫৪টি প্ল্যান্ট তার মধ্যে শুধু মাত্র ৪৯টি কোনো রকম চালু আছে। বাকি ১০৪টি প্রায় বন্ধ। এক এমপি বলেছিলেন ফেরি করে নাকি বিদ্যুৎ বিক্রি হবে, সেই ফেরির বিদ্যুৎ কোথায় গেল?

প্রধানমন্ত্রীর উদ্দেশে রিজভী বলেন, ‘আপনি দেশের স্বাধীনতা, স্বার্বভৌমত্ব, মত প্রকাশের স্বাধীনতা ফেরি করে বিক্রি করেছেন অন্যের কাছে। জনগণেরর অধিকারকে কারাবন্দি করেছেন, গোটা দেশকে আপনি বন্দিশালা বানিয়েছেন। এসব কিছুর অবসানের জন্য জাতীয়তাবাদী সকল গণতান্ত্রিক শক্তি আজকে ঐক্যবদ্ধ।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা যে দুর্জয় সাহস নিয়ে আজকে কর্মসূচি পালন করছেন, এই কর্মসূচি থেমে থাকবে না। আমাদের এই কর্মসূচির লক্ষ্য দুঃশাসনের অবসান করা, কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটানো।’

ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিপুন রায় চৌধুরীর সঞ্চালনায় অবস্থান কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, ঢাকা জেলা বিএনপির সাবেক সভাপতি ডা. দেওয়ান সালাউদ্দিন বাবু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দীন, ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ওমর ফারুক কাওসার প্রমুখ।’

সারাবাংলা/এজেড/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর