বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার ও জীবনমান উন্নয়নে সরকার কাজ করছে : মির্জা ফখরুল ইরানের সঙ্গে ‘বন্ধুত্বপূর্ণ’ আলোচনার দাবি ট্রাম্পের, যুক্তরাষ্ট্র সফরে নেতানিয়াহু Sarvesh Kushare scripts history, becomes first Indian to win silver in men’s high jump in Commonwealth Games | Commonwealth Games News চট্টগ্রামে এআই ব্যবহার করে নকল, এইচএসসি পরীক্ষার্থী বহিষ্কার Top Ent News, July 27: Ram Kapoor Helped His Father Plan His Death; Delhi HC Orders Kala Hiran Teaser Removal | Bollywood News জুলাইয়ের সম্মিলিত চেতনা রাজনৈতিক ইতিহাসের মূল্যবান সম্পদ: রিজভী ভূঞাপুরে দেড় শতাধিক অবৈধ চায়না জাল জব্দ করে তা জন সম্মুখনে আগুনে পুড়িয়ে ধ্বংস ছাত্রকে মারধর করলো জুয়াড়ি ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৪৬ জবির পরিবহন ব্যবস্থায় চালু হচ্ছে জিপিএস ট্র্যাকিং সিস্টেম

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ২৮২ সময় দেখুন
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩ কোটি টাকা


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: প্রধানমন্ত্রীর করোনা সহায়তা ও হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে তিন কোটি টাকার চেক হস্তান্তর করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (১০ জুন) বেলা ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে করবী হলে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে শিক্ষামন্ত্রণালয়ের পক্ষে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি অনুদানের এ চেক হস্তান্তর করেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান। চেক হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, শিক্ষাসচিব জনাব মো. মাহবুব হোসেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে চেক হস্তান্তর অনুষ্ঠানে যোগ দেন। অনুদানের তিন কোটি টাকার চেকের মধ্যে করোনা সহায়তা তহবিলে দুই কোটি এবং এক কোটি টাকা দেওয়া হয়েছে হাউজ কন্সট্রাকশন ফান্ড বাই প্রাইভেট ফাইন্যান্স তহবিলে।

এই তহবিল প্রদানের আগে গত বুধবার উপাচার্য প্রফেসর ড. মো. মশিউর রহমান জরুরি সিন্ডিকেট ও ফিন্যান্স কমিটির সভা আয়োজন করেন। সভায় উপাচার্য বলেন, ‘প্রধানমন্ত্রীর মানবিক ও অত্যাবশ্যকীয় এই তহবিলে অংশগ্রহণ করতে পেরে জাতীয় বিশ্ববিদ্যালয় দায়িত্বশীল ভূমিকা পালন করছে বলে মনে করে। করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী অত্যন্ত দক্ষতা, বিচক্ষণতা এবং যে আন্তরিকতা নিয়ে কাজ করেছেন তা খুবই প্রশংসনীয়।’

সিন্ডিকেট সভায় উপাচার্য আরও উল্লেখ করেন, গৃহহীনদের মাঝে জমি ক্রয় করে গৃহনির্মাণ করে দেওয়ার মতো প্রকল্প অত্যন্ত মানবিক। এরকম তহবিলে অর্থায়ন করতে পেরে প্রতিষ্ঠান হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয় অত্যন্ত আনন্দিত। মানবকল্যাণমূলক কাজে ও জাতীয় প্রয়োজনে পাশে থাকার যে সুযোগ সেটি ভবিষ্যতেও অব্যাহত রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

সারাবাংলা/টিএস/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom