বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ: প্রধানমন্ত্রীর পদত্যাগ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
  • ৩৭৮ সময় দেখুন
প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ: প্রধানমন্ত্রীর পদত্যাগ


আন্তর্জাতিক ডেস্ক

লেবাননে নির্বাচিত হওয়ার আট মাসের মাথায় প্রস্তাবিত মন্ত্রিসভা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে বিরোধ দেখা দেওয়ায় প্রধানমন্ত্রী সাদ আল হারিরি পদত্যাগ করেছেন।

এ নিয়ে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর পদ ছাড়লেন তিনি।

এর আগে, ২০১৯ সালে লেবাননজুড়ে ব্যাপক বিক্ষোভের পর প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যান সাদ হারিরি। কিন্তু, ২০২০ সালের অক্টোবরে ফ্রান্স, সৌদি আরব এবং যুক্তরাষ্ট্রের কূঠনৈতিক চাপ উপেক্ষা করে তিনি ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

তারও আগে, ২০১১ সালের জানুয়ারিতে সাদ হারিরি যুক্তরাষ্ট্র সফরে থাকা অবস্থায় হিজবুল্লাহ ও ফ্রি প্যাট্রিয়টিক মুভমেন্টের (এফপিএম) প্রতিনিধিত্বকারী মন্ত্রীরা পদত্যাগ করে তৎকালীন হারিরি সরকারকে অচল করে দিয়েছিলেন। পরে, নাজিব মিকাতির নেতৃত্বে লেবাননে নতুন একটি সরকার গঠন করা হয়।

এদিকে, পদত্যাগের সিদ্ধান্ত জানানোর আগে সাদ আল হারিরি বাবদা প্যালেসে প্রেসিডেন্ট মিশেল আউনের সঙ্গে সাক্ষাৎ করেন।

পরে তিনি সংবাদ মাধ্যমকে বলেছেন, মন্ত্রিসভা নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর কোনো সুযোগ না থাকায় পদত্যাগে বাধ্য হচ্ছেন। সৃষ্টিকর্তার কাছে সকলের মঙ্গল কামনা করেন তিনি।

অন্যদিকে, ক্ষমতায় থাকার সবশেষ চেষ্টা হিসেবে বুধবার (১৪ জুলাই) হারিরি ২৪ সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিসভা প্রস্তাব করেন। যেখানে প্রেসিডেন্ট আউনের অধীনে পররাষ্ট্র-প্রতিরক্ষাসহ আটজন মন্ত্রী রাখা হয়। কিন্তু, বণ্টন নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বিরোধ তৈরি হয়। যার ফলাফল হিসেবে, তাকে পদত্যাগ করতে হলো।

প্রসঙ্গত, ৫০ লাখ মানুষের দেশ লেবাননে মোট জনসংখ্যার অর্ধেকের বেশি দারিদ্র্যসীমার নিচে বসবাস করেন। কয়েক দশক ধরেই দেশটিতে রাজনৈতিক চরম অস্থিরতা বিরাজ করছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর