সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন অতিরিক্ত মোবাইল আসক্তি: প্রযুক্তির সুবিধা যখন জীবনের সংকট বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য জার্মানির ভিসায় নতুন নিয়ম Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ

ফরিদপুরে বিএনপি-জাপার প্রার্থীর মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন
ফরিদপুরে বিএনপি-জাপার প্রার্থীর মনোনয়নপত্র জমা


ফরিদপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বিএনপি ও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রোববার (২৮ ডিসেম্বর) তারা মনোনয়নপত্র জমা করেন।

এদিন দুপুরে জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মো. কামরুল হাসান মোল্যার কাছে ফরিদপুর-৩ সদর আসনের বিএনপির প্রার্থী ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ মনোনয়নপত্র জমা দেন।

এরপর সাংবাদিকদের উদ্যেশে বলেন, ‘দেশে বিগত ৩টি নির্বাচন তামাশার নির্বাচন হয়েছে। তবে এ বছর উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হবে বলে আশা করছি।’

এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা, যুগ্ম সম্পাদক একে কিবরিয়া স্বপন উপস্থিত ছিলেন।

পরে বিকেল ৪টার দিকে রির্টানিং কর্মকর্তার হাতে ফরিদপুর-৪(চরভদ্রাসন-সদরপুর-ভাঙ্গা) আসনের জাতীয় পার্টির প্রার্থী মাওলানা রায়হান জামিল তার মনোনয়নপত্রটি জমা দেন।

রায়হান জামিল জানান, দেশের প্রাচীনতম দল হিসাবে জাতীয় পার্টির প্রার্থী হিসাবে ভোটে নিচ্ছেন। প্রার্থীদের জন্য নির্বাচনি কিছু প্রক্রিয়া কঠিন ও ঝামেলাপূর্ণ বলে অভিযোগ করেন তিনি। নির্বাচন অফিসে আগামীতে প্রার্থীদের জন্য অনেক কার্যক্রম রয়েছে, সেসকল কাজ যাতে দ্রুত সম্পূর্ণ হয়।

তিনি নির্বাচিত হলে চরের সাধারণ জনগণের জন্য কাজ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর