বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম :
Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান ছতুরার নূর: রূহানিয়তের এক উজ্জ্বল উত্তরাধিকার সরকার অনুমোদন ছাড়া মাছের খাদ্য উৎপাদন, কর্ণফুলীতে জরিমানা জবি ছাত্রদল আহ্বায়ককে মারধর ও চিকিৎসক লাঞ্ছনার পালটাপালটি অভিযোগ কালিয়াকোরে বিশেষ অভিযানে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল উদ্ধার করা হয় Samantha Ruth Prabhu Confirms Pregnancy, Says ‘I Have To Take Maternity Leave’ | Telugu Cinema News কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত।

ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৬ সময় দেখুন
ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন নিজেরাই


স্টাফ করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম ফটিকছড়িতে অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জায়গা-জমির বিরোধের জেরে প্রতিবেশিকে অস্ত্র দিয়ে ফাঁসানোর পরিকল্পনা করেছিলেন তারা। পরিকল্পনা ফাঁস হয়ে নিজেরাই পুলিশের হাতে ধরা পড়েন। তাদের কাছ থেকে একটি এলজি, দু’টি কার্তুজ ও একটি চাপাতি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৮ মার্চ) রাতে উপজেলার ভূজপুর থানার হারুয়ালছড়ি ইউনিয়নের মাতবর পাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার দু’জন হলেন- সজল কান্তি দে (৫৮) ও নাছির উদ্দিন (৩৫)।

জানতে চাইলে ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহম্মদ হেলাল উদ্দিন ফারুকী সারাবাংলাকে বলেন, ‘নাছির নামে একজন কল দিয়ে জনৈক নিকাশ চন্দ্রের বাড়িতে অস্ত্র মজুদ থাকার তথ্য দেয়। এ তথ্যের ভিত্তিতে আমরা সেখানে অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করি। তবে শুরু থেকে আমাদের কাছে এ ঘটনা রহস্যজনক বলে মনে হচ্ছিল।’

‘আমরা সংবাদদাতা নাছিরকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। নাছির জানায়, দুই প্রতিবেশি সজল ও নিকাশের মধ্যে জায়গা জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। নিকাশকে ফাঁসাতে তার বাড়িতে সজল অস্ত্র রাখার পরিকল্পনা করেন। নাছির এ কাজে সজলকে সহযোগিতা করেন।’

নাছিরের তথ্যে সজলকে গ্রেফতারের পর দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে বলে ওসি ফারুকী জানান।

সারাবাংলা/আইসি/ইআ





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom