বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

ফাহমিদার রঙতুলি

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৮ জুন, ২০২২
  • ২৪৫ সময় দেখুন
ফাহমিদার রঙতুলি

মু.সাইফুল ইসলাম: লক্ষ্মীপুর প্রতিনিধি: আর্ট মানে অনেকের কাছে টাকার অপচয় মনে হয়। হ্যাঁ তাদের জায়গা থেকে তারা ঠিক,বেজায় রঙতুলি কিনে টাকা খরচ করা সাথে অগাধ সময়ের অপচয় তো বটেই। কিন্তু এই আর্টের মাঝে দিয়ে খুব ক্ষুদ্র জিনিসকেও সুন্দর করে তুলে ধরা যায়।আর্ট করে বহু শিল্পী খ্যাতি অর্জন করেছে,অনেক নামডাক পেয়েছেন তারা…তারা সবাই আমাদের মনে অত্যন্ত সম্মানের জায়গা জুড়ে আছেন। আমার কাছে আর্ট বলতে রঙ তুলি দিয়ে জীবনের ছন্দ তুলে ধরা..মন খারাপের খোড়াক হিসেবে মনে রঙধনুর চিত্র আঁকা।আমি খুব ভালো আর্ট করি না, ভালো আর্ট করতেও চাই না। আমার আর্টের উদ্দেশ্য শুধু মনে আঁকা ছবি গুলোকে নিজের রঙে তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা।আর্ট করে মনে প্রশান্তি খুঁজে পাই।ছোট ছোট ভাবনাকে সাদা কাগজে রঙিন করে তুলে ধরি।পরিশেষে বলবো,সবাই আর্টকে পেশা বা শখ হিসেবে দেখে না। কারো কাছে আর্ট মানে ছোট কিছু খুশি খুঁজে পাওয়া।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর