বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
BCCI to standardise Bronco, 2K fitness tests after England tour debacle | Cricket News Pradeep Rawat’s Death: Salman Khan Remembers ‘Brother’, Aamir Khan Attends Funeral | Bollywood News জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র শ্রদ্ধাঞ্জলি গাজীপুর-৫ আসনের সাবেক এমপি আখতারুজ্জামান গ্রেফতার কালিয়াকৈরে সংবাদ সংগ্রহ করার সময় এস এ টিভির উপজেলা প্রতিনিধি সহ আহত ২ ডেঙ্গুতে আরেকটি ‍মৃত্যুহীন দিন, আক্রান্ত ১৯৫ ভিসা বাতিল হওয়া ৯৮৫ প্রবাসীর তালিকা আমিরাত সরকারকে দিল দূতাবাস Chess: Father quit Singapore job, pawned jewellery to fund chess dream: Olympiad-bound Savitha Shri’s story | Chess News Top Ent News, August 4: Aamir Khan’s Security Stepped Up; Bhumi Pednekar’s Ex-Teacher Slams Her Amid NEET Row | Bollywood News আগামী ২ দিন কড়া নিরাপত্তায় থাকবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়: উপাচার্য

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত: মৃত্যু বেড়ে ৫০

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৮৯ সময় দেখুন
ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্ত: মৃত্যু বেড়ে ৫০


আন্তর্জাতিক ডেস্ক

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনায় মৃত্যু বেড়ে ৫০ এ দাঁড়িয়েছে। খবর বিবিসি।

রোববার (৪ জুলাই) স্থানীয় সময় সকাল সাড়ে এগোরাটায় বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

বিমানটি মিনদানাও দ্বীপের কাগায়ান ডি ওরো থেকে জোলো দ্বীপে ৯২ জন সেনা সদস্যকে বহন করে নিয়ে যাচ্ছিল। জোলো বিমানবন্দরে অবতরণের সময় সি-১৩০ হারকিউলিস বিমানটি রানওয়ের বাইরে চলে যায়। এসময় বিমানটিতে আগুন ধরে যায়।

উদ্ধারকর্মীরা তাৎক্ষনিক ১৭ জনের মৃতদেহ উদ্ধার করে। পরে আরও মরদেহ উদ্ধার করায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফিলিপাইনের সেনাপ্রধান জেনারেল সোবেজানা সাংবাদিকদের বলেন, বিমানটি অবতরণের সময় রানওয়ে মিস করে। এটি আবারও নিয়ন্ত্রণে আসার চেষ্টা করলেও ব্যর্থ হয়।

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলে ইসলামি উগ্রবাদী জঙ্গিগোষ্ঠীগুলোকে মোকাবিলা করতে সেখানে সেনা সদস্য মোতায়েন করেছে সরকার। মোতায়েন করা অতিরিক্ত সেনা সদস্যদের একটি অংশ নিয়ে বিমানটি জোলো দ্বীপে যাচ্ছিল।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom