বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‎সারা দেশের ন্যায় ফার্মাসিস্ট কোর্স চালুর দাবিতে ভূঞাপুরে মানববন্ধন ঠাকুরগাঁও হাসপাতালে কেনাকাটায় অনিয়মের অভিযোগ, দুদকের অভিযান নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন

ফিলিপাইন আক্রান্ত হলে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ আগস্ট, ২০২২
  • ১৭১ সময় দেখুন
ফিলিপাইন আক্রান্ত হলে এগিয়ে আসবে যুক্তরাষ্ট্র: ব্লিনকেন


আন্তর্জাতিক ডেস্ক

ঢাকা: যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রকে আশ্বস্ত করে বলেছেন, ১৯৫১ সালের মিউচুয়াল ডিফেন্স ট্রিটি (এমডিটি) অনুযায়ী প্রতিশ্রুতি রক্ষা করবে যুক্তরাষ্ট্র। দক্ষিণ চীন সাগরে চীনের তরফ থেকে ফিলিপাইন আক্রান্ত হলে যুক্তরাষ্ট্র এগিয়ে আসবে।

ফিলিপাইনে সফররত অ্যান্তোনি ব্লিনকেন ম্যানিলায় মার্কোস জুনিয়রের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তাইওয়ানে মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির সফর কেন্দ্র করে দক্ষিণ চীন সাগরে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে ব্লিনকেন বলেন, ফিলিপাইনের সঙ্গে ৭০ বছরের পুরনো একটি প্রতিরক্ষা চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্রের। এ চুক্তিটি লৌহ মজবুত।

তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, ফিলিপাইনে সশস্ত্র হামলা, দেশটির পণ্যবাহী জাহাজ বা বেসামরিক বিমানে চীনের যেকোনো আক্রমণ ফিলিপাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা চুক্তিটিতে সক্রিয় করে তুলবে। আর এ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি রক্ষা করবে।

উল্লেখ্য যে, ১৯৫১ সালের ৩০ আগস্ট ফিলিপাইন ও মার্কিন যুক্তরাষ্ট্র বহিঃশত্রু দ্বারা আক্রান্ত হলে একে অপরের সাহায্যে এগিয়ে আসার জন্য একটি চুক্তি স্বাক্ষর করে। চুক্তিটি মিউচুয়াল ডিফেন্স ট্রিটি নামে পরিচিত।

সম্প্রতি দক্ষিণ চীন সাগরের বিরোধপূর্ণ অঞ্চলে চীন এবং প্রতিবেশী দেশগুলো মুখোমুখি অবস্থান নিয়েছে। এ অঞ্চলে একাধিক রণতরী মোতায়েন করে রেখেছে যুক্তরাষ্ট্রও। এদিকে তাইওয়ানে চীনের আপত্তি সত্ত্বেও ন্যান্সি পেলোসি সফর করায় গোটা দক্ষিণ চীন সাগরে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। এ অবস্থায় ফিলিপাইন সফর করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর