শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32 একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার ঘটনায় গোলাম পরওয়ারের শোক সিএমপির কোতোয়ালী থানার বিশেষ অভিযানে ডাকাতি, চুরি ও ছিনতাইকৃত ১৫৭টি মোবাইল ফোন, ০৫টি ল্যাপটপ, নগদ টাকা, আইএমইআই (IMEI) পরিবর্তনের মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধারসহ সংঘবদ্ধ চক্রের ০৫ সদস্য গ্রেফতার Samantha Ruth Prabhu Takes A Dig At Sobhita Dhulipala?; Ashok Pathak Recalls Meeting PM Modi | Bollywood News সংস্কৃতি চর্চায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের ‘আমারে ওরা বাচতে দিলা না’, মায়ের কাছে শেষ বার্তা চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৭.৮ শতাংশ বেড়েছে এখন পর্যন্ত নিহত ৩২, মৃতের সংখ্যা ১ লাখ ছাড়ানোর আশঙ্কা Scotland vs Brazil Highlights, FT, 0-3: Vini Jr brace fires Brazil top of group and into knockout rounds দামপাড়া পুলিশ লাইন্সে সিএমপি কমিশনার মহোদয় এর বৃক্ষরোপণ অভিযান

ফুটেজখোর আম্মারকে ক্যাম্পাস থেকে বের করতে মাত্র ৩০ মিনিট লাগবে — রাবি ছাত্রদল নেতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ২১০ সময় দেখুন
ফুটেজখোর আম্মারকে ক্যাম্পাস থেকে বের করতে মাত্র ৩০ মিনিট লাগবে — রাবি ছাত্রদল নেতা


রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি শাকিলুর রহমান সোহাগ বলেন, ‘ছাত্রদল মাত্র ৩০ মিনিটে ফুটেজখোর আম্মারকে ক্যাম্পাস থেকে বের করে দিতে সক্ষম।’

মঙ্গলবার (২২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত স্বাগত মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

সমাবেশে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘বিগত এক বছর ধরে বাংলাদেশে যে অপসংস্কৃতি ও মবকালচার তৈরি হয়েছিল, ২৫ তারিখের পর আমাদের সকল নেতাকর্মীর প্রতি ঘোষণা থাকল শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয় নয়, পুরো রাজশাহীতে যারা অস্থিতিশীলতা ও মবকালচার তৈরি করার চেষ্টা করবে, তাদের কড়া জবাবের মাধ্যমে প্রতিহত করতে হবে।’

বাংলাদেশের জনগণের শক্তির ওপর ভর করে তাদের প্রাণপ্রিয় নেতা দেশে আসছেন বলে মন্তব্য করে রাহী বলেন, ‘বাংলাদেশের আশা-আকাঙ্ক্ষার প্রতীক দেশনায়ক তারেক রহমান দীর্ঘ ১৮ বছর পর বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে, বাংলাদেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বাংলাদেশের মানুষের উন্নতির লক্ষ্যে তিনি বাংলাদেশে ফিরছেন।’

মিছিলে রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন হল, অনুষদ ও ইউনিটের নেতারাসহ প্রায় ২ শতাধিক কর্মী উপস্থিত ছিলেন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom