বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফুলপুরে জন্মনিবন্ধন দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২ ডিসেম্বর, ২০২১
  • ২৮২ সময় দেখুন
ফুলপুরে জন্মনিবন্ধন দেয়ার কথা বলে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে কাউন্সিলরের বিরুদ্ধে মামলা


মোঃ আজিজুর রহমান ভূঁঞা বাবুল, ময়মনসিংহ প্রতিনিধি ::

ময়মনসিংহের ফুলপুরে জন্মনিবন্ধন করে দেয়ার কথা বলে এক স্কুলছাত্রীকে যৌন হয়রানি ও ধর্ষণচেষ্টার অভিযোগে ফুলপুর পৌরসভার কাউন্সিলর এহসানুল হক (৪০)’র বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত এহসানুল হক ফুলপুর পৌরসভার ১নং ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর ও পৌর এলাকার চরপাড়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। আর ভুক্তভোগী ফুলপুর পৌরসভার একটি স্কুলের ৮ম শ্রেণির ছাত্রী ও একই ওয়ার্ডের বাসিন্দা।

বুধবার (০১ ডিসেম্বর) সন্ধ্যার পর ওই ছাত্রী বাদী হয়ে ফুলপুর থানায় ধর্ষণচেষ্টার মামলা দায়ের করেন। এর আগে গত ২১ নভেম্বর পৌর এলাকায় এই ঘটনা ঘটে বলে মামলা সূত্রে জানা যায়।

ফুলপুর থানা ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ৮ম শ্রেণিতে পড়ুয়া ওই ছাত্রীর বাড়ি পৌরসভার কাউন্সিলর এহসানুল হকের বাড়ির পাশে। মেয়েটির বাবা ঢাকায় গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করেন। মা ওমান প্রবাসী। চরপাড়া গ্রামে নানার বাড়িতে বসবাস করেন এ স্কুলছাত্রী।

গত ২১ নভেম্বর রবিবার সকালে অফিস চলাকালীন সময়ে মামিকে নিয়ে জন্মনিবন্ধন কাগজ ঠিক করার জন্য ফুলপুর পৌরসভার কার্যালয়ে আসেন। কাগজপত্র তার (এহসানুল হক) বাসায় আছে বলে কৌশলে মেয়েটিকে নিয়ে পৌর কাউন্সিলর নিজ মোটরসাইকেলে পৌরসভার গোদারিয়া সহিদ মিয়ার বাসায় নিয়ে যায়। এ সময় বাসায় কোনো লোক না থাকায় মেয়েটিকে জড়িয়ে ধরে ও দরজা বন্ধ করে তাকে ধর্ষণের চেষ্টা চালান কাউন্সিলর এহসানুল হক।

এ সময় তার (স্কুলছাত্রীর)চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে এহসানুল হক পালিয়ে যায়। পরে ঘটনাটি পৌর মেয়রসহ পরিবারকে জানানো হলে স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চালানো হয়। অবশেষে বিচার না পেয়ে ওই মেয়েটি নিজেই বাদী হয়ে বুধবার (০১
ডিসেম্বর) ফলপুর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এ ব্যাপারে বলেন, ‘ভুক্তভোগী ওই ছাত্রী নিজেই থানায় মামলা করেছে। বিষয়টি তদন্ত করে আইন-অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর