বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

ফুসফুসের মারাত্মক ক্ষতি! কীভাবে বাঁচবেন? এই আসনেই মুশকিল আসান, হবে জটিল রোগ নিরাময় here s amazing health benefits of bhastrika pranayama – News18 Bangla

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩
  • ১০৫ সময় দেখুন
ফুসফুসের মারাত্মক ক্ষতি! কীভাবে বাঁচবেন? এই আসনেই মুশকিল আসান, হবে জটিল রোগ নিরাময় here s amazing health benefits of bhastrika pranayama – News18 Bangla


যোগাভ্যাস এবং প্রাণায়মের মাধ্যমে শরীরের অনেক জটিলতাকেই দূর করা যায়। এই অভ্যাসে সুস্থ শরীর তো বটেই, পাওয়া যাবে শান্ত মনও। এমনই একটি যোগব্যায়ামের কথা জেনে নেওয়া যাক পটনার বিখ্যাত যোগাচার্য অরুণ শ্রীবাস্তবের কাছ থেকে।

যোগাচার্য জানালেন, ‘ভস্ত্রিকা প্রাণায়াম’-এর কথা। এই বিশেষ যোগ অভ্যাস করলে, মানব শরীরে ফুসফুস শক্তিশালী হয়, শরীরে রক্ত সঞ্চালনও সুষ্ঠু ভাবে হয়ে থাকে। মনেও এক ধরনের প্রশান্তি আসে। যোগাচার্য অরুণ শ্রীবাস্তবের মতে, এটি খুবই উপকারী যোগাসন।

ভস্ত্রিকা প্রাণায়াম তিনটি স্তরে করা হয়। এই প্রাণায়াম প্রথমে কম গতিতে শুরু হয়, তারপর মধ্যম গতিতে পৌঁছায় এবং একেবারে উচ্চ গতিতে শেষ হয়। প্রাণায়াম শেষ হলে যোগী শূন্য অবস্থায় চলে যান। এই সময়ে, তিনি কিছু সময়ের জন্য শ্বাস বন্ধ করে নিজের মনে ধ্যান করতে পারেন। এই পর্যায়ে পৌঁছানোর পরে, খানিকটা থেমে এবং ধ্যান করার ফলে, মন ও শরীর সম্পূর্ণ শান্ত হয়ে যায়।

আরও পড়ুন-রাত বাড়তেই শুরু হচ্ছে নোংরামি, অঙ্গনওয়াড়ি সেন্টারে যা চলছে শুনলে আঁতকে উঠবেন

ভস্ত্রিকা প্রাণায়ামের পদ্ধতি—

প্রথমে নিজের সুবিধা অনুযায়ী শান্ত ও আরামদায়ক পরিবেশ বেছে নিয়ে পদ্মাসনে বসতে হবে। এই সময় ঘাড়, শরীর এবং মাথা সোজা রাখতে হবে। এর পরে, চোখ ও মুখ বন্ধ করে শ্বাস-প্রশ্বাসের উপর মনোযোগ কেন্দ্রীভূত করতে হবে। আসনে বসার আগে নিশ্চিত হতে হবে নাসারন্ধ্র যেন পরিষ্কার থাকে।

আরও পড়ুন-আর দেরি নয়! ‘এখনই আমাকে বিয়ে করতে হবে’, ধর্মেন্দ্রকে কড়া হুমকি হেমার, তারপর যা ঘটেছিল…

এবার জ্ঞান মুদ্রায় হাত রেখে ধীরে ধীরে শ্বাস নিতে হবে। তারপর জোর দিয়ে শ্বাস ছাড়তে হবে। এই প্রক্রিয়াটি বার বার অভ্যাস করতে হবে। মনে রাখতে হবে এই সময় শ্বাস-প্রশ্বাসের গতি যেন কম থেকে বেশি হয়। অরুণ শ্রীবাস্তব ব্যাখ্যা করে বলেন, যে ভস্ত্রিকা প্রাণায়াম করার সময়, শ্বাস গ্রহণের সময় নিজের বুককে প্রসারিত করতে হবে যতটা সম্ভব। আবার শ্বাস ছাড়ার সময় তা সংকোচন করতে হবে। নিয়মিত এই প্রাণায়াম অভ্যাস করলে ক্রমবর্ধমান দূষণের ফলে সৃষ্ট বিপজ্জনক রোগও এড়ানো যায়।

Published by:Riya Das

First published:



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর