শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
Jailer 2 Day 1 Box Office Collection: Rajinikanth’s Film Crosses Rs 50 Crore Mark In Just 24 Hours | Tamil Cinema News Opaque selection, forced doubles pairing: Para-shuttlers challenge Para Asian Games non-selection in Delhi HC | Asian Para Games 2026 News শিক্ষক, শিক্ষিকা করে মাদক ব্যবসা সঠিক প্রতিবেদন দেওয়ার কথা বলে ২৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ তহশিলদারের বিরুদ্ধে বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ক্যাব চট্টগ্রামের মানববন্ধনে “থামাও সিন্ডিকেট, খাদ্য পণ্যের দাম কমাও, বাঁচাও জীবনঃ খাদ্য নিরাপত্তার বাংলাদেশ” দাবি হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৩৯২ খাদ্য অধিকার আইন প্রণয়নে সংসদে উত্থাপনের প্রতিশ্রুতি দিলেন সংসদ সদস্য আবু সুফিয়ান মসজিদে অনৈতিক কাজের অপরাধে মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর স্মার্টওয়াচ কেনার আগে যা অবশ্যই খেয়াল রাখবেন সারের ডিলার নিয়োগে অনিয়ম তদন্তসহ জামায়াতের ৬ দাবি ‎

ফেসবুকে শিক্ষার্থীদের মন্তব্যে আপত্তি চবির রাজনীতি বিভাগের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৯ জুন, ২০২১
  • ৩৬২ সময় দেখুন
ফেসবুকে শিক্ষার্থীদের মন্তব্যে আপত্তি চবির রাজনীতি বিভাগের


চবি করেসপন্ডেন্ট

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সমাজবিজ্ঞান অনুষভুক্ত রাজনীতি বিজ্ঞান বিভাগ সম্পর্কে ‘সামাজিক মাধ্যমে’ কোনো কিছু মন্তব্য না করতে শিক্ষার্থীদের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তবে বিভাগ নিয়ে সামাজিক মাধ্যমে মন্তব্য করলে শিক্ষার্থীদের কী শাস্তি হতে পারে সেটি উল্লেখ করা নেই।

বুধবার (৯ মে) বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগম সই করা এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীরা এ বিভাগ সম্পর্কে কোন মন্তব্য সামাজিক মাধ্যমে প্রকাশ করবে না। এতে বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে বলে উল্লেখ করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে উক্ত বিভাগের কয়েকজন শিক্ষার্থী বলেন, ‘চার মাস অতিবাহিত হলেও অনার্সের ফলাফল এখনও হয়নি। ফলাফল আটকে আছে। কয়েকদিন ধরে বিভাগের শিক্ষার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপে লেখালেখি হচ্ছে। এটা নিয়েই হয়ত এই বিজ্ঞপ্তি দেওয়া। কী কারণে ফলাফল প্রকাশ সম্ভব হচ্ছে না। শিক্ষকদের গড়িমসি নিয়ে সামাজিক মাধ্যমে লেখা যাবে না। এটি তো হতে পারে না।’

নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষার্থী সারাবাংলাকে বলেন, ‘ডিপার্টমেন্ট এর ভেতরে কী আছে সেটা সম্পর্কে তো আমি জানি না। তবে এ রকম কোনো নোটিশ না দিয়ে ডিপার্টমেন্ট হিসেবে দুর্নীতিমুক্ত, একদম ভালোভাবে করত। সেটাই ভালো হতো। সে ক্ষেত্রে কারোর খারাপ মন্তব্য করার সুযোগ থাকবে না। তাদের দায়িত্ব যদি সঠিকভাবে পালন করে সেক্ষেত্রেও খারাপ মন্তব্য করবে না। এই যে নোটিশ দিসে তাদের দুর্বলতা আছে বলে মনে হচ্ছে।’

তবে এ বিষয়ে জানতে বিভাগের সভাপতি অধ্যাপক ড. আনোয়ারা বেগমকে একাধিকবার ফোন করলেও তিনি কোন কল রিসিভ করেননি।

সারাবাংলা/সিসি/একে





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর