বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর আহ্বান কপ৩১-এ সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে আড়াই লক্ষাধিক শিক্ষকের পদ শূন্য দেশের সব উপজেলা হাসপাতাল ১৫০ শয্যায় উন্নীত করার ঘোষণা প্রধানমন্ত্রীর ‘Mentor’ Singh Dhoni shifts from behind stumps to behind the scenes | Cricket News Salman Khan’s Co-Star Calls Maatrubhumi Shoot ‘Physically Demanding’: ‘Freezing Temperature, High Altitude’ | Bollywood News ফ্যাসিস্টের ফেরার পরিস্থিতি তৈরি হলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করব: পার্থ মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ফেসবুক-ইনস্টাগ্রামে রুশ আদালতের নিষেধাজ্ঞা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২৩৩ সময় দেখুন
ফেসবুক-ইনস্টাগ্রামে রুশ আদালতের নিষেধাজ্ঞা


তথ্যপ্রযুক্তি ডেস্ক

ফেসবুকের কর্ণধার প্ল্যাটফর্ম মেটাকে চরমপন্থি আখ্যা দিয়ে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম নিষিদ্ধ করেছে আদালত।

এর আগেই, রাশিয়ায় ফেসবুক নিষিদ্ধ হয়। যখন মেটা জানায়, তারা ইউক্রেনের স্যোশাল মিডিয়া ব্যবহারকারীদের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পাঠানো মস্কোর সেনাদের বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানিয়ে বার্তা পোস্ট করার অনুমতি দেবে, তখনই ইনস্টাগ্রামের ব্যাপারেও নিষেধাজ্ঞা জারি করা হয়।

যদিও, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক মেসেঞ্জারে কোনো নিষেধাজ্ঞা জারি করা হয়নি।

এদিকে, মস্কোর তাভেরস্কির জেলা আদালতের বিচারক ওলগা সোলোপভা জানিয়েছেন, মেটা নিষিদ্ধ করার এই আবেদনের অনুমোদন দিয়েছেন তিনি। মেটা প্ল্যাটফর্ম সাময়িকভাবে তাদের সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে রুশ বাহিনীর বিরুদ্ধে সহিংসতার আহ্বান জানানোর অনুমতি দিয়েছে। সাধারণত মেটা এ ধরনের পোস্টে অনুমোদন দেয় না। প্রসিকিউটর জেনারেলের কার্যালয় উল্লেখ করেছে, রাশিয়ার নাগরিকদের প্রতি ঘৃণা ও শত্রুতা উসকে দিতে এই ধরনের পদক্ষেপকে অনুমোদন দিয়েছে তারা।

মস্কো টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায় ৫০টি ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্ট ‘চরমপন্থি’। রুশ সেনাবাহিনী সম্পর্কে সেখানে ভুয়া তথ্য ছিল বলে উল্লেখ করা হয়েছে৷ যদিও প্রসিকিউটর জেনারেলের অফিসের মত, ‘ভুয়া’, এবং ‘চরমপন্থি’ বিষয়বস্তু প্রকাশ্যে বিতরণ করা অসম্ভব। ওই বিভাগের তরফে বলা হয়েছে, যে রুশ ব্যবহারকারীরা বিদেশ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন বা ভিপিএন ব্যবহার করেন তাদের চিন্তার কোনো কারণ নেই। তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে পোস্টগুলি চরমপন্থি কার্যকলাপ হিসেবে বিবেচিত হবে না।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর