রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
Match 1,000: Japan and Tunisia handed World Cup honour no two nations have ever received before | Football News চট্টগ্রামে ককটেলসহ নিষিদ্ধ যুবলীগ সভাপতি গ্রেফতার Samantha Ruth Prabhu Expecting First Baby?; Dhanush And Mrunal Thakur Part Ways After Months Of Dating? | Bollywood News কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল: দৌলতপুরে আটক ১ বেনজীর আহমেদকে শিগগির ফেরত পাঠাবে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী চাকরির পরীক্ষায় প্রক্সি ও ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ চক্রের ৬ সদস্য আটক ​৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর” Explained: Why Harbhajan Singh and S Sreesanth are feuding again – Full timeline | Off the field News সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত ০১(এক) জন আসামী গ্রেফতার সিএমপির কর্ণফুলী থানার পুলিশের অভিযানে জিআর সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) আসামী গ্রেফতার

ফোনের নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছে? সমাধান এক নিমিষেই

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ২৪৭ সময় দেখুন
ফোনের নেটওয়ার্ক বারবার চলে যাচ্ছে? সমাধান এক নিমিষেই


স্মার্টফোন ছাড়া আমরা আমাদের একটি মুহুর্তও ভাবতে পারি না। এটি আমাদের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। কিন্তু ফোন হাতে থেকেও যদি তাতে নেটওয়ার্ক না থাকে, তাহলে মুহূর্তেই সব কাজ থমকে যায়। অনেক সময় ফোন রিস্টার্ট করা বা ‘ফ্লাইট মোড’ অন-অফ করেও নেটওয়ার্ক সমস্যার সমাধান হয় না।

আসুন জেনে নেই ফোনের নেটওয়ার্ক বারবার চলে যাওয়ার কারণ ও সমাধান:

কেন হয় এই নেটওয়ার্ক বিভ্রাট?

ফোনে নেটওয়ার্ক সমস্যার পেছনে দুর্যোগপূর্ণ আবহাওয়া, সিম কার্ডটি সঠিকভাবে সঠিক স্লটে না থাকা কিংবা ফোনের নেটওয়ার্ক সেটিংসে অভ্যন্তরীণ কোনো ত্রুটির কারণে এমনটা হতে পারে। যখন বারবার রিস্টার্ট দিয়েও সিগন্যাল পাওয়া যায় না, তখন বুঝতে হবে সমস্যাটি ফোনের নেটওয়ার্ক কনফিগারেশনে।

নেটওয়ার্ক সেটিংস রিসেট করার নিয়ম

স্মার্টফোনের নেটওয়ার্ক সমস্যার স্থায়ী সমাধানে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে:

সেটিংস: প্রথমে ফোনের সেটিংস (Settings) অপশনে প্রবেশ করুন।

সিস্টেম অপশন: নিচে স্ক্রল করে অ্যাডিশনাল সেটিংস (Additional Settings) বা সিস্টেম (System) অপশনটি বেছে নিন।

ব্যাকআপ ও রিসেট: সেখানে ব্যাকআপ ও রিসেট (Backup & Reset) বিকল্পটি নির্বাচন করুন।

রিসেট নেটওয়ার্ক: এবার স্ক্রিনে ‘রিসেট নেটওয়ার্ক সেটিংস’ (Reset Network Settings) বা ‘রিসেট ওয়াই-ফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ’ অপশনটি দেখা যাবে।

কনফার্ম: সেটি সিলেক্ট করে কনফার্ম করলেই ফোনের নেটওয়ার্ক এবং ব্লুটুথ সেটিংস নতুনভাবে সেট হবে।

যা খেয়াল রাখতে হবে

নেটওয়ার্ক রিসেট করার ফলে ফোনে আগে থেকে সেভ করা ওয়াই-ফাই পাসওয়ার্ড এবং ব্লুটুথ পেয়ারিং হিস্ট্রি মুছে যেতে পারে। তবে এতে ফোনের গ্যালারির ছবি বা ব্যক্তিগত কোনো ফাইল ডিলিট হওয়ার ভয় নেই।

প্রচ্ছদের ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom