রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন

ফোনের ভলিউম ঠিকঠাক মনে হচ্ছে না? কাজে লাগান অ্যান্ড্রয়েডের এই সেটিংস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩
  • ১০৩ সময় দেখুন
ফোনের ভলিউম ঠিকঠাক মনে হচ্ছে না? কাজে লাগান অ্যান্ড্রয়েডের এই সেটিংস


কলকাতা: বর্তমানে আমাদের প্রায় সকলের কাছেই স্মার্টফোন একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস। কারণ অফিসের কাজ থেকে শুরু করে দৈনন্দিন বিভিন্ন কাজ স্মার্টফোনের মাধ্যমেই করা হয়।

এখন আবার স্কুল থেকে শুরু করে বিভিন্ন ধরনের টিউশন ফোনের মাধ্যমে অনলাইনে করা হয়। এর ফলে ফোন এখন প্রায় সকলের কাছেই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কিন্তু, অনেক সময়েই দেখা যায় যে, অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড কমে যায়। এর ফলে প্রয়োজনের সময় সমস্যার সম্মুখীন হতে হয়।

কিন্ত, অ্যান্ড্রয়েড স্মার্টফোনে শব্দ কম থাকলে, এখন আর চিন্তা করতে হবে না। কারণ, এমন একটি উপায় রয়েছে, যা এই সমস্যার সমাধান করবে। এর জন্য ইউজারদের কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। এভাবে খুব সহজে বাড়িতে বসেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড দ্বিগুন করা সম্ভব হবে।

আরও পড়ুন- পাসওয়ার্ড মনে পড়ছে না? তাতে কী, ফোন আনলক করার এই কায়দাটা স্রেফ মাথায় রাখুন!

নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের ভলিউম বাটন দিয়ে শব্দ বাড়ানোর পরেও সেটি কম হলে, নির্দিষ্ট কিছু উপায় অবলম্বন করতে হবে। এর জন্য নিজেদের ফোনের সেটিংস পরিবর্তন করতে হবে। এক নজরে দেখে নেওয়া যাক খুব সহজে বাড়িতে বসেই সেটিংস ঠিক করার উপায়।

এর জন্য প্রথমেই ইউজারদের নিজেদের ফোনের সেটিংস অপশনে যেতে হবে। এরপর সেখান থেকে সাউন্ডস এবং ভাইব্রেশন অপশনে যেতে হবে। এর ভিতরে ইউজাররা সাউন্ড কোয়ালিটি এবং এফেক্টের অপশন পেয়ে যাবেন।

এরপর এখানে আসার পর ইউজাররা Dolby Atmos অপশন পেয়ে যাবেন। ইউজারদের সেটি অটোতে সেট করতে হবে। তারপর ইউজাররা নিচের দিকে তাকালে Adapt Sound অপশন দেখতে পেয়ে যাবেন।

Adapt Sound অপশনের ভিতরে ইউজারদের সেটিং বন্ধ থাকবে (no boost)। এরপর ইউজারদের সেই অপশন ‘over 60 years old’-এ সেট করতে হবে। এর ফলে ইউজারদের ইয়ারফোনে হাই বেসের শব্দ পাওয়া যাবে।

তবে এই সেটিংস ছাড়াও সাউন্ডে সমস্যা হলে ফোনের স্পিকারের ময়লাও ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হবে।

আরও পড়ুন- সবাই ক্যাশে ফাইল ডিলিট করতে বলেন, কিন্তু এর সুবিধাগুলো জানলে সযত্নে রেখে দেবেন

এভাবেই খুব সহজে বাড়িতে বসেই নিজেদের অ্যান্ড্রয়েড ফোনের সাউন্ড দ্বিগুন করা সম্ভব। কারও ফোনে সাউন্ডের সমস্যা দেখা দিলে, উপরে উল্লিখিত উপায় অবলম্বন করে দেখা যেতে পারে। ফোনের সেই সেটিংস পরিবর্তন করেই দ্বিগুন করা যাবে সেই সাউন্ড।

Published by:Suman Majumder

First published:

Tags: Android, Android smartphones



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর