রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
শিরোনাম :
Scene Box Office Collection Day 9: Suriya’s Film Bounces Back On 2nd Saturday, Inches Towards ₹150 Crore | Regional Cinema News India vs New Zealand Football Live Score, International Friendly 2026: Khalid Jamil in focus as India look to bounce back সিরাজগঞ্জে ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনে ও চেয়ারম্যান পদে মনোনয়ন ফরম বিতরণ সিএমপি’র সদরঘাট থানা পুলিশের অভিযানে চাঁদাবাজি মামলার ০২টি যাত্রীবাহী এসি বাস ‍উদ্ধার ‘অ্যামি’তে যোগ দিল বাংলাদেশ – Sarabangla ‘টাইপ-২ ডায়াবেটিস ভালো হয়’: ডায়াবেটিস দিবসে জেকে’র সচেতনতামূলক উদ্যোগ বিজ্ঞান ও গবেষণায় বিনিয়োগ বাড়াতে চায় সরকার: শিক্ষামন্ত্রী চট্টগ্রামে ১০ হাজার পিস ইয়াবাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্য গ্রেপ্তার রাজশাহীতে শুরু হলো উদ্যোক্তা একস প্রো ২০২৬ Diljit Dosanjh Touches Daddy Yankee’s Mother’s Feet At Latin Grammys 2026, Wins Hearts With Humble Gesture | Bollywood News

‘ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে হবে’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১২১ সময় দেখুন


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২৫ ২২:২৫ | আপডেট: ১৮ মার্চ ২০২৫ ০৩:২৬

ইফতার মাহফিল ও আলোচনা সভা

শরীয়তপুর: বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেছেন, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্য সুসংহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ রাখতে হবে।

সোমবার (১৭ মার্চ) শরীয়তপুরের একটি রেষ্টুরেন্টে জেলা খেলাফত মজলিশ আয়োজিত ইফতার মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে ন্যুনতম জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত করতে না পারলে গণ-অভ্যুত্থানের সুফল স্থায়ী হবে না।’

তিনি আরও বলেন, ‘যে দেশে আছিয়ার মতো ছোট্ট শিশুরা নিরাপদ না, সেই দেশে ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে। আর কারও যেন আছিয়ার মতো করুণ পরিণতি না হয়, শিশুদের জন্য নিরাপদ হোক দেশ। আর ফ্যাসিস্ট অপশক্তির দোসরদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

জেলা খেলাফত মজলিশের সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ দবির হোসেন শেখের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- জামায়াতে ইসলামী ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা খলিলুর রহমান, শরীয়তপুর জেলা শাখার সেক্রেটারি মাওলানা মাসুদুর রহমান, শরীয়তপুর কামিল মাদরাসার প্রিন্সিপাল মিজানুর রহমান, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম কাশেম ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শরীয়তপুরের আহ্বায়ক ইমরান আল নাজির প্রমুখ।

সারাবাংলা/এসআর

জাতীয় ঐক্য
ফ্যাসিবাদ
বাংলাদেশ খেলাফত মজলিশ
মাওলানা জালালুদ্দিন আহমদ
শরীয়তপুর
সারাবাংলা





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর