আন্তর্জাতিক ডেস্ক
ইংরেজ সাহিত্যিক ম্যারি উল্স্টোনক্রফট শেলি রচিত বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন দুই শতাব্দীজুড়ে অসামান্য পাঠকপ্রিয়তা ধরে রেখেছে। এবার উপন্যাসটির প্রথম সংস্করণের একটি বই নিলামে উঠেছে। এ বইটিও বিক্রি হয়ে চড়া দামে।
নিউইয়র্কভিত্তিক নিলাম প্রতিষ্ঠান ক্রিস্টি ফ্রাঙ্কেনস্টাইন প্রথম সংস্করণের দুর্লভ বইটি নিলামে তোলে। নিলাম প্রতিষ্ঠানের ধারণা ছিল বইটি দুই থেকে তিন লাখ ডলারে বিক্রি হবে। কিন্তু তাদের প্রত্যাশার চেয়েও কয়েক গুন বেশি ১ কোটি ১৭ লাখ ডলারে বিক্রি হয় বইটি।
১৮১৮ সালে ম্যারি শেলির রচিত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন প্রথম সংস্করণের ৫০০টি বই বের হয়। প্রথম সংস্করণে উপন্যাসটি তিনটি ভলিউমে ছাপা হয়। বইটিতে ম্যারি শেলির স্বামী কবি পার্সি শেলি মুখবন্ধ লেখেন। ম্যারি শেলি বইটি উৎসর্গ করেন তার বাবা সাংবাদিক ও রাজনৈতিক দার্শনিক উইলিয়াম গডউইনকে।
মেরি শেলি প্রথম নারীবাদী এবং চিন্তাবিদ মেরি ওলস্টোনক্রাফট এবং দার্শনিক উইলিয়াম গডউইনের মেয়ে। তার বিখ্যাত উপন্যাস ফ্রাঙ্কেনস্টাইন প্রকাশের ২০০ বছর পরেও পাঠকমহলে তুমুল জনপ্রিয়। সাহিত্য ইতিহাসে বৈজ্ঞানিক কল্পকাহিনীর অনবদ্য এক ধারার শুরু হয় ফ্রাঙ্কেনস্টাইন উপন্যাসের মধ্য দিয়ে।
সারাবাংলা/আইই