বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড় মারা ব্যক্তিকে আদালতের সাজা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১
  • ৩৭৪ সময় দেখুন
ফ্রান্সের প্রেসিডেন্টের গালে চড় মারা ব্যক্তিকে আদালতের সাজা


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে চড় মারা ব্যক্তিকে কারাদণ্ডের রায় দিয়েছেন দেশটির একটি আদালত। ফ্রান্সের বিএফএম টিভি এ খবর প্রকাশ করেছে।

ড্যামিয়েন টারেল নামের ২৮ বছর বয়েসি ওই ব্যক্তিকে মূলত ১৮ মাসের সাজা দিয়েছেন আদালত। তবে একই আদেশে কারাদণ্ডের ১৪ মাস স্থগিত করা হয়েছে। অর্থাৎ ড্যামিয়েন টারেলকে ৪ মাস জেলে কাটাতে হবে। বৃহস্পতিবার (১০ জুন) ভ্যালেন্স শহরের একটি আদালত এ রায় দেন।

এর আগে মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে চড় মারেন ড্যামিয়েন টারেল। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাখোঁ ভ্যালেন্স শহরে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছিলেন। এসময় প্রেসিডেন্ট ম্যাখোঁ দাঁড়িয়ে থাকা ড্যামিয়েন টারেলের দিকে হাত বাড়িয়ে এগিয়ে গেলে তিনি চড় কষেন। ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গেই আটক করা হয় ড্যামিয়েন টারেলকে।

আদালতে আত্মপক্ষ সমর্থন করে টারেল বলেন, আবেগের বশবর্তী হয়ে এমন কাণ্ড করেছিলেন তিনি। তবে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে এ ঘটনাকে ইচ্ছাকৃত সহিংসতা বলে আখ্যায়িত করে টারেলের ১৮ মাস কারাদণ্ডের আবেদন করেন। আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করলেও ১৪ মাস কারাদণ্ড তাৎক্ষনিক স্থগিত করে দেন।

ভ্যালেন্সের আদালতে টারেল আত্মপক্ষ সমর্থন করে আরও বলেন, তিনি এমনটা করেছেন— কারণ তার মতে— ফ্রান্সকে যেসব বিষয়গুলো নষ্ট করতে ভূমিকা রাখছে, সেইসব বিষয়গুলোকে  সমর্থন দিচ্ছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ।

আদালতে টারেল নিজেকে একজন কট্টর ডানপন্থী বলে পরিচয় দেন। তিনি ফ্রান্সে ইয়োলো ভেস্ট আন্দোলনের সঙ্গে জড়িত বলেও স্বীকার করেন।

প্রেসিডেন্টের গালে চড় মারার সময় ফরাসি ভাষায় চিৎকার করে কথিত ম্যাঁখোবাদের নিন্দা করেন ড্যামিয়েন টারেল। এছাড়া ফ্রান্সের রাজতন্ত্রের আমলের সামরিক এক রণ স্লোগানও শোনা যায়। এ ব্যাপারে আদালতে তিনি বলেন, এটি একটি দেশাত্মবোধক স্লোগান।

প্রেসিডেন্ট ম্যাখোঁ এ ঘটনাকে একটি বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করলেও ‘সহিংসতা’ ও ‘ঘৃণা’কে তিনি গণতন্ত্রের জন্য হুমকি হিসেবে আখ্যায়িত করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর