বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
খুলনায় ৭১ পরিবারের জমি দখল, চাঁদাবাজি ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০১৯ বেরোবিতে শিবির-ছাত্রদলের কর্মসূচি ঘিরে উত্তেজনা, ১৪৪ ধারা জারির আবেদন রাশিয়ার সৈকতে ইউক্রেনের ড্রোন হামলা, শিশুসহ নিহত ৭ ‘Who approved it?’: Hockey India president Dilip Tirkey seeks answers on jersey switch | Hockey News Top Ent News, August 3: Salman Khan Opens Up About Time In Jail; Kangana Ranaut Takes A Dig At Sonakshi Sinha? | Bollywood News এক দফা ঘোষণার আগে নাছিরের মাধ্যমে তারেক রহমানের সঙ্গে যোগাযোগের দাবি আব্দুল কাদেরের ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮০ ঢাবিতে গণ-অভ্যুত্থানের শহিদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি বাংলাদেশের প্রতি অঙ্গীকার বিন্দুমাত্র টলবে না: চীনা রাষ্ট্রদূত

ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর গালে চড়, আটক ২

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ২৮১ সময় দেখুন
ফ্রান্সের প্রেসিডেন্ট ম্যাখোঁর গালে চড়, আটক ২


আন্তর্জাতিক ডেস্ক

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর গালে আঘাত করেছেন এক ব্যক্তি। মঙ্গলবার (৮ জুন) ফ্রান্সের দক্ষিণপূর্ব অঞ্চলে এক সরকারি সফরে গিয়ে এ ঘটনার শিকার হলেন ফরাসি প্রেসিডেন্ট।

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, প্রেসিডেন্ট ম্যাখোঁ ভ্যালেন্স শহরে সাধারণ মানুষের সঙ্গে করমর্দন করছিলেন। এ সময় এক ব্যক্তি তার গালে চড় কষেন। ফ্রান্স২৪ এর খবরে বলা হয়, এক ব্যক্তি ফরাসি ভাষায় চিৎকার করে কথিত ম্যাঁখোবাদের নিন্দা করেন এসময়। এছাড়া ফ্রান্সের রাজতন্ত্রের আমলের সামরিক এক রণ স্লোগানও শোনা যায়।

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর নিরাপত্তার দায়িত্ব থাকা কর্মকর্তারা তাৎক্ষনিক দুই ব্যক্তিকে আটক করেছেন। ফ্রান্সের রাজনীতিবিদরা এ ঘটনার নিন্দা জানিয়েছেন।

ফ্রান্সের প্রধানমন্ত্রী জেন ক্যাস্টেক্স সে সময় দেশটির পার্লামেন্টে অবস্থান করছিলেন। ঘটনার কিছুক্ষণ পর পার্লামেন্টে তিনি এ ঘটনাকে গণতন্ত্রের প্রতি হুমকি হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, গণতন্ত্রের অর্থ হলো বিতর্ক ও বৈধ উপায়ে মতভিন্নতা। কিন্তু গণতন্ত্রের অর্থ কখনই কোনো মৌখিক আগ্রাসন বা সাম্যতম শারীরিক আক্রমণ নয়।

ঘটনার পরপরই ফ্রান্সের বামপন্থী নেতা জ্যান-লাক ম্যালেনচান এক টুইট বার্তায় প্রেসিডেন্ট ম্যাখোঁর প্রতি সংহতি জানিয়েছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom