শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ৩০ জুন, ২০২৩
  • ১২৯ সময় দেখুন
বংশাল পুলিশ ফাঁড়ির দ্বিতল ভবন হেলে পড়েছে


ডেস্ক রিপোর্ট:: রাজধানীর বংশালে একটি দ্বিতল ভবনে হেলে পড়েছে। ভবনটিতে থাকা বংশাল পুলিশ ফাঁড়ির সদস্যদের ইতিমধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (৩০ জুন) বিকেলে সাড়ে ৩টার দিকে বংশাল পুলিশ ফাঁড়ির (৩১ নম্বর ওয়ার্ড) দ্বিতল ভবনটি হেলে পড়ে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, ভবন হেলে পড়ার খবর পেয়ে সিটি কর্পোরেশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। ফাঁড়িতে অবস্থান করা পুলিশ সদস্যরা ইতিমধ্যে পাশের আরেকটি টিনশেড ভবনে অবস্থান নিয়েছেন।

তিনি বলেন, দুই ভবনের মাঝখানের যে চলাচলের পথ রয়েছে সেটি বন্ধ করে যে দেওয়া হয়েছে। সেখানে জনগণের চলাচল নিয়ন্ত্রণ করতে ইতিমধ্যে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান।

এ বিষয়ে বংশাল থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান হাসান কামাল বলেন, ভবন হেলে পড়ার তথ্য সঠিক নয়। একটা বারান্দার কিছু অংশ খসে পরেছে। এর বাইরে কিছুই হয়নি।

কেউ আহত আছেন কি না জানতে চাইলে বলেন, ভবনে থাকা পুলিশ ফাঁড়ির সব পুলিশ সদস্য নিরাপদ আছেন।

Print Friendly, PDF & Email



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর