মোহাম্মদ নেজাম উদ্দিন, আনোয়ারা প্রতিনিধি
আনোয়ারা উপজেলায় সামাজিক সংগঠন বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির উদ্যোগে আনোয়ারা ব্লাড ব্যাংক ও বখতিয়ার সোসাইটির সার্বিক সহযোগিতায় বিনামূল্য রক্তের গ্রুফ নির্ণয় কর্মসূচী করা হয়।
আজ সকাল ৯ টা থেকে ৫টা পযন্ত বখতিয়ার সোসাইটি প্রাঙ্গনে অনুস্টিত হয়।উক্ত কর্মসূচী ১ হাজার নারী-পুরুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি সম্পন্ন।
এসময় আনোয়ারা ব্লাড ব্যাংকের স্বেচ্ছাসেবকের সাথে উপস্থিত ছিলেন বখতিয়ার সোসাইটির আহবায়ক কমিটির সভাপতি ফরিদ আহমদ ,সাধারণ সম্পাদক মুছা সাগর , সদস্য আবদুর রহিম , আলহাজ্ব ইউনুছ , নাছির মেম্বার ,ইদ্রিস ,মো: সেলিম ,আবু ছৈয়দ সহ আহবায়ক কমিটির সদস্যবৃন্দ, বখতিয়ার শতাব্দী পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি নুরুল হক আমিরী , সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম , সহ সম্পাদক নুরুল আবচার ,প্রচার সম্পাদক মাসুদ করিম ,সহ শিক্ষা সম্পাদক মো: তসলিম ,সদস্য জুবায়েদ,ইমন , হাসান প্রমুখ
রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতন করা হয়।