মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

বগুড়ার মহাস্থানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ আহত ১৫

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৯ জুন, ২০২১
  • ৩৫৫ সময় দেখুন
বগুড়ার মহাস্থানে সড়ক দূর্ঘটনায় একই পরিবারের নিহত ৩ আহত ১৫

আল-ইমরান সোহেল
শিবগঞ্জ বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার শিবগঞ্জে বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান হাতিবান্ধা নামক স্থানে যাত্রীবাহী কোচ ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক শিশু সহ সিএনজির ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় বাস ও সিএনজির ১৫ যাত্রী আহত হয়েছে। গুরুতর আহতরা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

জানা যায়, শনিবার সকালে সোনাতলার জুমার বাড়ী থেকে বগুড়াগামী যাত্রীবাহী একটি সিএনজি (বগুড়া- থ- ১১- ১৭৪১) বগুড়া রংপুর মহাসড়কের মহাস্থান ব্রীজের উত্তর পাশে হাতিবান্ধা নামক স্থানে পৌছালে রংপুরগামী আহসান এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব- ১৫-৫৭৭৫) কোচটি সিএনজিকে চাপা দিলে সিএনজিটি দুমড়েমুচড়ে এবং বাসটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই সিএনজির ২ জন যাত্রী মারা যায়। গুরুতর আহত অবস্থায় বগুড়া নেওয়ার পথে সিএনজিতে থাকা শিশুটিও মারা যায়।
উল্লেখ্য যে, সিএনজিতে যাত্রী হিসাবে সিজারিয়ান একটি মা তার শিশু সন্তানকে নিয়ে বগুড়া ডাক্তারের কাছে যাচ্ছিলেন। এ ঘটনায় বাস ও সিএনজি ঘটনাস্থলেই রয়েছে। সংবাদ পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশ, শিবগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা চলাচলের জন্য যানজট নিরসন করেন।
এ রিপোর্টি লেখা পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর