শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশও স্বাধীন হতো না’

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১৬ ডিসেম্বর, ২০২২
  • ১১৬ সময় দেখুন
‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশও স্বাধীন হতো না’


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

নারায়ণগঞ্জ: রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি ও তারা‌ব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেছেন, বঙ্গবন্ধুর ঘোষণায় সেদিন মুক্তিযোদ্ধারা স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিলেন। বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশ এমন নেতা পেত না। আর দেশও স্বাধীন হতো না।

মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার (১৬ ডি‌সেম্বর) সকা‌লে রূপগঞ্জ উপজেলার তারা‌ব পৌরসভা কার্যাল‌য়ে আয়োজিত মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এর আগে, তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও লাখো শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী বলেন, ‘বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মুক্তিযুদ্ধের অবিস্মরণীয় গৌরবদীপ্ত চূড়ান্ত বিজয় এ মাসের ১৬ ডিসেম্বর অর্জিত হয়। স্বাধীন জাতি হিসেবে সমগ্র বিশ্বে আত্মপরিচয় লাভ করে বাঙালিরা। অর্জন করে নিজস্ব ভূ-খণ্ড।’

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশও স্বাধীন হতো না’

তিনি বলেন, ‘ভাষার ভিত্তিতে যে জাতীয়তাবাদ গড়ে উঠেছিল, এক রক্তক্ষয়ী যুদ্ধে বিজয়ের মাধ্যমে ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পায় ১৬ ডিসেম্বর। সেজন্য নতুন প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানাতে হবে।’

পৌর মেয়র হাছিনা গাজী বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন করে লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা। মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এ স্বাধীনতা অর্জন করেছি। সেই স্বাধীনতার সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছাতে পারাটাই আমাদের প্রধানমন্ত্রীর একমাত্র লক্ষ্যে। সেই লক্ষ্য নিয়েই আমাদের কাজ করতে হ‌বে।’

‘বঙ্গবন্ধুর জন্ম না হলে এদেশও স্বাধীন হতো না’

রূপগঞ্জ উপ‌জেলা ম‌হিলা আওয়ামী লী‌গের সভাপ‌তি বলেন, ‘দেশটা আমাদের সকলের। দেশের ভাগ্য পরিবর্তনে এখন সবাইকে এগিয়ে আসতে হবে। সবাই মিলে দেশটাকে গড়তে হবে। সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুদ্ধাপরাধী ও তা‌দের দোসররা যা‌তে দে‌শের ক্ষ‌তি কর‌তে না পা‌রে, সে‌দি‌কে সবার লক্ষ্য রাখ‌তে হ‌বে।’

অনুষ্ঠা‌নে অন্যান্যের মধ্যে তারাব পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী জেড এম আনোয়ার, নির্বাহী কর্মকর্তা তাজুল ইসলাম, উপ‌জেলা আওয়ামী লী‌গের কার্যকরী সদস্য ফি‌রোজ ভুঁইয়া, উপ‌জেলা যুবলী‌গের সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজুর রহমান শা‌হিন, উপ‌জেলা আওয়ামী লী‌গের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মে‌হের, উপ‌জেলা ছাত্রলী‌গের ভারপ্রাপ্ত সভাপ‌তি তানজীর আহ‌মেদ খান রিয়াজসহ পৌরসভার কাউন্সিলরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/পিটিএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর